আসসালামু আলাইকুম।
স্বামী প্রবাসী। স্ত্রীকে ঝগড়ার সময়ে 'তালাক' লিখে ম্যাসেজ দেন। স্ত্রী জিজ্ঞেস করেন কাকে তালাক, স্পষ্ট করতে। স্বামী কোনো উত্তর দেয়নি। উলটো স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে তালাক হয়ে গেছে না? স্ত্রী এটার কোনো উত্তর দেয়নি।
তারপর স্বামী বলেন "তালাক তো দিয়েই দিলাম অথবা তালাক তো হয়েই গেলো"৷ এ দুটোর যেকোনো একটা কথা বলেছে। স্ত্রীর স্পষ্ট মনে নেই।।
এরপর ঝগড়ার এক পর্যায়ে স্বামী বলেন " তালাক দিলাম" স্ত্রী জিজ্ঞেস করেন কাকে, স্বামী বলেন "তোমাকে তালাক দিলাম". পুরোটা কথা ফোনে হয়েছে।
আসলে কত তালাক হয়েছে?
ইদ্দতের ১ মাস চলছে। স্বামী স্ত্রী দুইজনই মিলে যেতে চাচ্ছে। মিলে যাওয়ার সুযোগ আছে কি? আর স্বামী যেহেতু প্রবাসী, তিনি এই মুহূর্তে বা আগামী কয়েক মাসে দেশে আসতে পারবেন না। ফোনে কথা বলে কি মিলে যাওয়া যাবে?
আর বর্তমানে কথা বলে স্বামী জানিয়েছেন " তালাক" লিখে যে ম্যাসেজটা তিনি দিয়েছেন সেখানে তার তালাক দেয়ার উদ্দেশ্য ছিল না।