আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
reshown by
আমি যেই রুমে ইতেকাফ আছি সেই রুম ভাইয়ের। সে বাইরে থাকে।ওনার আসার কোনো কথা ছিল তাই আমি ভাই এর ঘরে ইতেকাফ নিয়েছি। এখন ভাইদের ওই খানে ঝামেলা হওয়াত হঠাৎ জানালো বাড়ি ফিরবে।ওনাদের বললেও বুঝবে না,ঝামেলা করতে পারে,সাথে ভাবিও থাকবে সে মানবে না মোটেও।

এত কষ্ট করে ইতেকাফ এ বসলাম,কোনো উপায় নেই?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রমজানের শেষ দশে মহিলারাও এ'তেক্বাফ করতে পারবে।কেউ কেউ মহিলাদের জন্য সুন্নাতে মু'আক্কাদা আলাল কেফায়া বলেন,(খাইরুল ফাতাওয়া, ফাতাওয়ায়ে রহামিয়্যাহ-৭/২৮৫)আবার কেউ কেউ মুস্তাহাব বলেন।
মহিলারা ঘরের মসজিদে বা একটি জায়গাকে নির্দিষ্ট করে এ'তেক্বাফে বসবে।তবে সাবধান! পরবর্তীতে আর স্থান পরিবর্তন করা যাবে না।মহিলাদের জন্য শর্ত হল,হায়েয নেফাস থেকে পবিত্র থাকা।এ'তেক্বাফের মধ্যখানে যদি হায়েয চলে আসে, তাহলে এ'তেক্বাফ ফাসিদ হয়ে যাবে।কেননা তখন তো উনি আর রোযা রাখতে পারবেন না। পরবর্তীতে কমপক্ষে একদিন রোযা সহ এ'তেক্বাফকে কাযা করে নেবেন।সম্ভব হলে অবশিষ্ট সকল দিনের এ'তেক্বাফকে রোযাসহ কাযা করে নিতেও পারেন।
স্বাভাবত মানুষের যে সমস্ত প্রয়োজন থাকে সেসব প্রয়োজনের স্বার্থে তিনি এ'তেক্বাফ থেকে বের হতে পারবেন।প্রস্রাব পায়খানা,ওজু ফরয গোসল ইত্যাদির জন্য।তবে শীতিলতা অর্জনের নিমিত্তে উনি গোসলে যেতে পারবেন না।

খানা পাকানোর জন্য উনি পাকঘরে যেতে পারবেন না। তবে প্রয়োজনে তিনি এ'তেক্বাফ স্থলে খানাকে রান্না করে নিতে পারবেন।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১০/২৫১)
স্বামীর অনুমতি নিয়েই যেহেতু স্ত্রী এ'তেক্বাফে বসবেন। সুতরাং এ কয়েকদিন স্বামীর সহবাসের অধিকার রহিত হয়ে যাবে। কেননা তিনি এ'তেকাফের অনুমতি দিয়ে নিজের অধিকার কে প্রত্যাহার করেছেন।এ'তেক্বাফ অবস্থায় স্বামী-স্ত্রী পরস্পর সহবাসে লিপ্ত হতে পারবেন না।যদি নাবালক শিশু থাকে তাহলে এ কয়দিন পিতা বা অন্যান্য আত্মীয়রা তাকে দেখাশোনা করবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1275

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহিলা ঘরের কোনো এক স্থানে ইতিকাফে বসার পর আর স্থান পরিবর্তন করা যাবে না।স্থান পরিবর্তন করলো সুন্নত ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।তখন একদিন রোযাসহ ইতিকাফ ওয়াজিব হবে। এক স্থান থেকে অন্য স্থানে গেলে প্রথম একদিন ওয়াজিব ইতিকাফ এবং পরিবর্তীগুলো নফল হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...