আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
104 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
সম্মানিত মুফতি সাহেব,

আসসালামু আলাইকুম। আমি একটি বিষয়ে অত্যন্ত মানসিক দুশ্চিন্তা ও ওয়াসওয়াসার (সন্দেহ) মধ্যে আছি। অনুগ্রহ করে হানাফী মাযহাবের আলোকে সমাধান দিলে কৃতজ্ঞ হব। আমার সামনে বিয়ে কি সপ্তার মধ্যে উত্তর দরকার অনেক

ঘটনার বিবরণ:

১. আজ থেকে প্রায় ৬ বছর আগে (যখন আমার বয়স ছিল ১৬ বছর) অন্য দেশের এক ছেলের সাথে আমার ইন্টারনেটে পরিচয় হয়। আমাদের মধ্যে দীর্ঘ সময় মেসেজ ও অডিও কলে যোগাযোগ ছিল। আমরা কখনো ভিডিও কলে কথা বলিনি এবং বাস্তবে আমাদের কোনোদিন দেখাও হয়নি।

২. আমাদের মধ্যে মেসেজে সহবাসের মতো অশালীন কথা ও ছবি আদান-প্রদান হয়েছে কিন্তু নুডস না এবং আমরা একে অপরকে স্বামী-স্ত্রী বলে সম্বোধন করতাম।

৩. আমার অস্পষ্ট মনে পড়ে যে, আমরা কি কখনো অডিও কল বা মেসেজে তিনবার 'কবুল' বলেছিলাম কি না। কিন্তু আমি নিশ্চিত নই। আমার মনেহয় যদি এমন হয়ে থাকে তাহলে হয়তো সেখানে তার কয়েক বন্ধু উপস্থিত ছিল, কিন্তু আমার পাশে কোনো সাক্ষী ছিল না। আমি সম্পূর্ণ একা ছিলাম এবং আমার 'কবুল' সরাসরি শোনার মতো কোনো মানুষ সাক্ষী আমার পাশে ছিল না। কিন্তু আমার মনে এইটা আসে যে যদি ছেলে পাশে যে বন্ধু ছিল তারা তো আমার কথা শুনেছে বা মেসেজ দেখেছে বা আমার মেসেজ যদি ছেলে টা তার বন্ধুদের পরে শুনিয়ে থাকে বা অডিও কল হলে তারা যদি আমার কথা শুনে থাকে বা যদি কবুল বলতে ওর বন্ধু রে শিখিয়ে দিয়ে থাকে তারপর আমরা বলে থাকি

৪. বর্তমানে ৬ বছর পর আমি সেই ছেলেকে জিজ্ঞেস করলে সে জানায় যে, আমার মনে পড়ে না যে আমরা এইগুলা বলেছিলাম আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি এইভাবে বিয়ে হয় না এবং সে এমন কিছু বলেনি। তবুও মনের খটকা দূর করতে আমি তাকে 'ডিভোর্স' বা 'তালাক' বলতে বলি এবং সে তা বলেছে।

এমতাবস্থায় আমার প্রশ্নসমূহ হলো:

১. উকত অবস্থায় দুই দেশে থাকা অবস্থায় শুধু মেসেজ বা অডিও কলে এভাবে 'কবুল' বললে কি আমাদের মধ্যে শরীয়তসম্মত কোনো 'নিকাহ' বা বিয়ে সম্পন্ন হয়েছে?

২. যেহেতু আমাদের কোনোদিন সশরীরে দেখা হয়নি এবং কোনো শারীরিক মিলন বা বাস্তব নির্জনবাস (খালওয়াতে সহিহা) ঘটেনি, শুধু মেসেজের এর মাধ্যমে সহবাস হয়েছে এইসব কথা হয়েছে , তাই এই পরিস্থিতিতে তালাকের পর আমার ওপর কি কোনো ইদ্দত পালন করা ওয়াজিব?

৩. আমি কি এখন ইদ্দত ছাড়াই ১০ দিন পর অন্য কোথাও নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারব? এবং আমার কি ঐটা বিয়ে এ হয় নি ?

নিবেদন ইতি,

আপনার এক

 দ্বীনি বোন।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

https://ifatwa.info/11771 নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা-
বর ও কনেকে কিংবা তাদের প্রতিনিধিকে ইজাব তথা প্রস্তাবনা ও কবুল বলতে হয়।

উক্ত ইজাব ও কবুলটি বলতে হয় দুইজন প্রাপ্ত বয়স্ক মসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَ اسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّ امۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰىہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰىہُمَا الۡاُخۡرٰی

আর তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দু’জন সাক্ষী রাখ, অতঃপর যদি দু’জন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোক যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ কর, যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়।
(সুরা বাকারা ২৮২)

হাদিস শরিফে এসেছে, 

لَا يَجُوزُ نِكَاحٌ، وَلَا طَلَاقٌ، وَلَا ارْتِجَاعٌ إِلَّا بِشَاهِدَيْنِ

‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]

قوله صلى الله عليه وسلم : ( لا نكاح إلا بولي وشاهدي عدل ) رواه البيهقي من حديث عمران وعائشة ، وصححه الألباني في صحيح الجامع (7557) 

রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [তাবারানী কর্তৃক সংকলিত, সহীহ জামে (৭৫৫৮)]।

 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী- “তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর।”[মুসনাদে আহমাদ এবং সহীহ জামে গ্রন্থে হাদিসটিকে ‘হাসান’ বলা হয়েছে (১০৭২)]
۔
ইজাব ও কবুলটি উভয় সাক্ষ্যি স্বকর্ণে শুনতে হবে।

উক্ত তিনটির কোন একটি শর্ত না পাওয়া গেলে ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হয় না।

উপরোক্ত তিনটি শর্ত  পাওয়া গেলে বিবাহ হবে,অন্যথায় বিবাহ হবেনা।
,    
বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হল দু’জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষের সামনে পাত্র/পাত্রি প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে। আর সাক্ষিগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে। আর শরয়ী এ শর্তাবলী পরিপূর্ণভাবে টেলিফোনে পাওয়া সম্ভব নয়। তাই টেলিফোন বা মোবাইলে বিবাহ করা জায়েজ নয়। {ফাতওয়ায় উসমানী-২/৩০৪,৩০৫}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নের বিবরণ মতে আপনাদের মধ্যে শরীয়তসম্মত কোনো 'নিকাহ' বা বিয়ে সম্পন্ন হয়নি।

(০২)
যেহেতু বিবাহই শুদ্ধ হয়নি, তাই তালাক ও ইদ্দতের কোন প্রশ্নই উঠে না।

(০৩)
আপনি যেকোনো সময় নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন,কোনো সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
reshown by
হুজুর আমার পাশে মানুষ ছিল কি না আমার মনে নাই। মানুষ থাকলে ও আমি মোবাইল এ কি করি এইটা তো তারা দেখে নাই তাহলে কি কিসু হবে ?
by (762,960 points)
প্রশ্নের বিবরণ মতে আপনাদের মধ্যে শরীয়তসম্মত কোনো 'নিকাহ' বা বিয়ে সম্পন্ন হয়নি।
by (4 points)
যদি জোরে ওর বন্ধুরা পরে শুনিয়ে থাকত আমার কবুল বা ওর পাশে যদি ৬-৮ জন বন্ধু থাকত কারণ আমি তো জানি না বা আমার গলার সাউন্ড এর কথা ওরা যদি শুনতো স্পিকার এ থাকলেই তো শুনে জানা কথা একটু বলেন 
by (762,960 points)
প্রশ্নের বিবরণ মতে আপনাদের মধ্যে শরীয়তসম্মত কোনো 'নিকাহ' বা বিয়ে সম্পন্ন হয়নি।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...