আসসালামু আলাইকুম।
১। মৌখিক কোনো কথায় ঈমান চলে গেলে তৎক্ষণাৎ যদি মনে মনে কালেমা পড়ে ফেলি, সেক্ষেত্রে কি বিবাহের কোনো সমস্যা হবে?
২। আর যদি ইচ্ছাকৃতভাবে মনে মনে বলা কোনো কথায় ঈমান চলে যায়, এবং তৎক্ষণাৎ মনে মনে আবার কালেমা পড়ে ফেলি, তবে কি বিবাহিত সম্পর্ক ঠিক থাকবে?
৩। যদি ওই শিরক/কুফরি কথা গুলো ইচ্ছাকৃত ভাবে মনে মনে বলার সময় অন্তরে মুহূর্তের জন্য হলেও বিশ্বাস করি, তবে কি বিবাহ ভেঙ্গে যাবে? যদিও কয়েক মিনিটের ভিতর কালেমা পড়ে ফেলি।
এই প্রশ্ন গুলো ওয়াসওয়াসা নয়, বরং ইচ্ছাকৃত (নাউজুবিল্লাহ) ভাবে বলা হলে বিশেষ করে মনে মনে, সেক্ষেত্রে বিবহিত সম্পর্ক ঠিক থাকবে কিনা তা জানার জন্য জিজ্ঞাসা করা।
জাজাকাল্লাহু খায়রান।