আসসালামু আলাইকুম,
আমার বিয়েতে পাওয়া স্বর্ণ কিছু আছে,সাড়ে চার ভরি অথবা পাঁচ ভরির মতো।আমার আর কোন টাকা পয়স,, সম্পদ নেই।আমার স্বামী ও আমার বাড়ি থেকে বিয়ে তে এক ভরির কম হবে তিনটা রিং পেয়েছে তার ও কোন টাকা পয়সা বা আলাদা সম্পদ নেই।আমার প্রশ্ন,
১.আমার বা আমার স্বামীর কি যাকাত আদায় করতে হবে?*আবার অনেকেই বলে শুধু স্বর্ণ কম থাকলেও রুপার নেসাব ধরে যাকাত দিতে হবে,,এটা কি সঠিক?আমার তো স্বর্ণ নেসাব পরিমান নাই,আবার অন্য কোন সম্পওিও নাই,তারপরও কি রুপার নেসাব ধরে যাকাত দেওয়া লাগবে?
২.এদিকে আমার স্বামী যেহেতু বেসরকারি চাকরী করে,তাই নিজেদের পরবর্তী প্রয়োজন মেটাতো ইনকামের কিছু টাকা জামাবো,,ব্যাংকিং সাইডের ঝামেলায় নিজেদের না জড়ানোর জন্যে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আগে নিজেরা নিজেরা টাকা জমাতে কিন্তু দেখা যাচ্ছে আমরা কোনো না কোনো বাবদ খরচ করে ফেলি কোনভাবেই টাকা জমা রাখতে পারিনা,,পাশাপাশি টাকা জমিয়ে উমরা হজ্জ করার নিয়তও আছে,কিন্তু সমস্যা টাকা জামাতে পারিনা।এদিকে দিন তো চলে যায়।। এখন আমি জানতে চাচ্ছিলাম যে,
*আমরা কি শুধু মাএ টাকা জমানোর উদ্দেশ্যে ৫ বছর মেয়াদি ডিপোজিট করতে পারি??কোনো রকম সুদ বা এক্সট্রা টাকা খাওয়ার চিন্তা নাই।আমরা ব্যাংকিং এর ঝামেলায় যেতেও চাইনি কিন্তু এদিকে টাকাও জমাতে পারছিনা,,আবার উমরা হজ্জের অনেক সপ্ন।আমাদেরকে প্লিজ সঠিক নির্দেশনা দিন।যাতে আল্লাহ মাফ করুক আমাদের দ্বারা কোন হারাম কিছু না হয়। আর এরকম জমানো টাকায় উমরা হজ্জ করলে সমস্যা নেই তো?