আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
106 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (5 points)
আস-সালামুয়ালাইকুম
১.আমার বাবা আমার ফিতরা আদায় করে থাকেন। কিন্তু এইবার আমার ইচ্ছে ছিল নিজেই আদায় করব সেই জন্য বাবা ফিতরা দেওয়ার পরে যদি আবার আমি দেই তাহলে কি হবে? এভাবে দেওয়া জায়েজ হবে কি?
২. যদি কোনো ১০+ বছরের মেয়ের মাসিক না হয় কিন্তু শারীরিক একটা গঠন আসে এবং গোপনাঙ্গে লোম গজায় তাহলে তাকে বালেগ বিবেচনা করা যাবে কিনা এবং তার উপর শরীয়তের বিধানগুলো কার্যকর হবে কি??

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার বাবা আপনার সম্মতি সহ ফিতরা আদায় না করলে আপনার ফিতরা আদায় হবে না।আর আপনার সম্মতি থাকলে আদায় হবে, আপনি চাইলে আবার বা আরো কিছু টাকা ফিতরা হিসেবে দিতে পারবেন।

(২)
ছেলেদের বালেগ হওয়ার আ'লামত হল, স্বপ্নদোষ, বীর্যপাত, অথবা ছেলে এমন বয়সে উপনীত হওয়া যে, তার বীর্য গর্ভ ধারণ করার উপযুক্ত হয়ে গেছে। আর মেয়েদের বালেগা হওয়ার আ'লামত হল, স্বপ্নদোষ, হায়েয, এবং গর্ভ ধারণের সক্ষম হওয়া।

ছেলের বালেগ হওয়ার সর্বনিম্ন বয়স ১২ বৎসর এবং সর্বোচ্ছ ১৫ বৎসর। আর মেয়ের বালেগা হওয়ার সর্বনিম্ন বয়স ৯ বৎসর এবং সর্বোচ্ছ ১৫ বৎসর। এটা সাহেবাইন রাহ এর মাযহাব। এবং এটাই সর্বাধিক পছন্দনীয়। ইমাম আবু হানিফা রাহ এর মতে ছেলেরা সর্বোচ্ছ ১৮ বৎসর বয়সে বালেগ হয় এবং মেয়েরা সর্বোচ্ছ ১৭ বৎসর বয়সে বালেগা হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5569

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ১০ পেরিয়ে গেছে এবং এবং দেখতেও সাবালিকা মনে হয়, তাই সে সাবালিকার হুকুমে চলে আসবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...