আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
101 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (23 points)
আসসালামু আলাইকুম ।
আমার এক আত্মীয়ের অপারেশনের জন্য টাকা তোলা হয়েছিলো। তো সবাই তাদের যাকাতের টাকা থেকে যাকাত প্রদান করেছে। অপারেশন+মেডিসিন+খাবার দাবার সব মিলায় ২০-২৫ হাজার খরচ হতে পারে কিন্তু টাকা উঠেছে মোট ৪৩.৫ হাজার টাকা। এখন বাড়তি যেই টাকা থাকবে সেই টাকা টা আমি কি করবো? কোনো অসহায় ব্যক্তিকে দিয়ে দিবো নাকি যার জন্য তোলা হয়েছে তাকেই দিয়ে দিবো? বিধান কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699

যাকাত কাকে দেয়া যাবে? সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যার চিকিৎসার জন্য যাকাতের টাকা তুলেছেন, যদি সে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি হয়, তাহলে তার চিকিৎসার জন্য খরচ করতে পারবেন এবং যা কিছু অবশিষ্ট থাকবে, সেগুলোও তাকে দিতে পারবেন। কিন্তু ঐ ব্যক্তি যদি যাকাত গ্রহণের উপযুক্ত না হয়, তাহলে তার চিকিৎসায় ব্যয় করতে পারবেন না এবং এবং অবশিষ্ট টাকাও তাকে দিতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (23 points)
উস্তাদ, তিনি যাকাতযোগ্য। বয়স্ক এবং বিধবা, ঋণগ্রস্থ। তার চিকিৎসায় খরচ করার পর যদি টাকা বেঁচে যায় তাহলে সেই টাকা তাকে না দিয়ে অন্য আরেকজন ঋণগ্রস্থ মানুষকে দিতে পারবো? এতে কি আমি আমানতের খেয়ানতকারী হবো? যেহেতু আমাকে সবাই চিকিৎসা করার উদ্দেশ্যেই তাদের যাকাতের টাকা আমাকে দিয়েছিলো।
by (814,710 points)
জ্বী, ঐ মহিলার চিকিৎসার খরচ বহন করার পর অন্য কোনো মহিলার চিকিৎসা খরচ বহন করে নিবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...