আমি আজ সেহরি শেশ করে পানি খাচ্ছিলাম। আমার মনে ছিল সেহরির শেষ সময় ৪:৪৯ (মুসলিম এপ অনুযায়ী), এবং এরপর প্রায় ৫ মিনিট সতর্কতার সময় থাকে এটাও আমি জানি; এই হিসেবে আমি মনে করেছিলাম ৪:৫৪ পর্যন্ত খাওয়া যাবে। সে হিসেবে ৪:৫৩ তে পানি খেয়েছি শিউর, আমি আরও পানি খাব সেজন্য বোতল থেকে পানি মুখে নিয়েছে এবং ভেবেছি ৪:৫৩ শেষ হয় নি, কিন্তু এর পরে পানি ঢুকিয়ে দেখি ৪:৫৪ হয়ে গেছে কিন্তু আমি পানি গিলে ফেলি।
পরে অ্যাপে দেখে বুঝতে পারি সেহরির শেষ সময় আসলে ৪:৫৩ দেখাচ্ছে (সতর্কার সময় ৫ মিনিট না, কেন যে ৪ মিনিট হিসেব করল বুঝতেছি না)। তবে আমি বাসা থেকে বের হওয়ার প্রায় ২/৩ মিনিট পরে ফজরের আযান হয়েছে (প্রায় ৪:৫৬/৪:৫৭ এর দিকে)।
এই অবস্থায় আমার রোজা সহীহ হয়েছে কি না, আল্লাহ মাফ করুন, না হলে আমার করণীয় কি?