আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (3 points)
আমার আব্বা আমাকে নিসাব পরিমাণের উর্ধ্বে কিছু টাকা ব্যাংকে রাখতে দিয়েছে।কিন্তু স্বাধীনভাবে খরচ করার অনুমতি দেননি।আমি জানতে পারি,উনি এইটাকাগুলোর যাকাত দিচ্ছেন না।এখন আমি নিজের থেকে দিয়ে দিলে কি যাকাত আদায় হয়ে যাবে?

1 Answer

0 votes
by (766,080 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তাআলা বলেন-

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَ تُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَ اللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ۱۰۳

‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দুআ করবেন। আপনার দুআ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’-সূরা তাওবা : ১০৩

بدائع الصنائع في ترتيب الشرائع (ج:2، ص:41، و 53، ط:دار الكتب العلمية):
’’و لو تصدق عن غيره بغير أمره فإن تصدق بمال نفسه جازت الصدقة عن نفسه و لاتجوز عن غيره
সারমর্মঃ-
কেহ যদি অন্যের পক্ষ থেকে তার অনুমতি ছাড়াই সদকাহ করে,এক্ষেত্রে সে যদি নিজের সম্পদ হতে সদকাহ করে,সেক্ষেত্রে তাহা নিজের পক্ষ থেকে সদকাহ আদায় হবে।
অন্যের পক্ষ থেকে আদায় হবেনা।

অন্যের পক্ষ থেকে যাকাত আদায় করতে হলে তার অনুমতি নিতে হবে। অন্যথায় সে ব্যক্তির পক্ষ থেকে যাকাত আদায় হবে না।
(রদ্দুল মুহতার ২/২৬৯)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যদি আপনার বাবা থেকে অনুমতি নিয়ে আপনার বাবার পক্ষ থেকে যাকাত আদায় করেন,তাহলে আপনার বাবার পক্ষ থেকে যাকাত আদায় হবে,অন্যথায় আপনার বাবার পক্ষ থেকে যাকাত আদায় হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...