রোজা অবস্থায় দাঁতের প্রচণ্ড ব্যথায় ইমারজেন্সি ভাবে ডক্টর এর কাছে যাওয়া হয়।
সেখানে ডাক্তার ইন্সট্রুমেন্ট দিয়ে দেখে দাঁতের মাড়ির মধ্যে ইনফেকশন সাথে পুঁজ জমে এত ব্যথা করছে।তখন সেখান থেকে পুঁজ বের করার সাথে সাথে রক্ত ও বের হইছে।
এখন সে সন্দেহ করছে যে গলার মধ্যে চলে গেছে নাকি।
তার মনে হচ্ছে গলার মধ্যে গেছে।
এ অবস্থায় রোজা কি ভেঙে যাবে?
কাজা+কাফফারা আদায় করতে হবে?