আসসালামু আলাইকুম।
১. আমার হায়েযের অভ্যাস সাধারণত ৬ দিন,৫ দিন খুব কমই হয়। আমার ৫ম দিনে,সেহরির সময় শেষ হওয়ার ১.৫-২ ঘন্টা আগে আমি আর কোনো রক্ত দেখিনি,এর আগেও ছিল। সাধারণত এই ৫ম দিনে এভাবে কয়েক ঘন্টা বন্ধ হয়ে আবার কিছু রক্ত বেশীরভাগ সময় দেখি। তাই আমি শিউর ছিলাম না,আবার অভ্যাসও ছয় দিনের। তাই আমি রোযার নিয়ত করে রোযা রেখেছি,কিন্তু ফরয গোসল করেছি যোহরের ওয়াক্তে অপেক্ষা করে আর রক্ত দেখা যায় কিনা। আর রক্ত দেখিনি,ভালো হয়ে গিয়েছে। এই রোযা কি আমাকে কাযা করতে হবে?
২. স্বপ্নে খাদিজা( রাঃ) এর নাম উচ্চারণ করা এবং উনার ব্যাপারে কাউকে বলতে দেখা। এই স্বপ্নের ব্যাখ্যা কি?