আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
89 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (13 points)
আমি যখন বিয়ের জন্য দুয়া করতাম, তখন উত্তম ও কল্যানকরভাবে আফিয়াতের সাথে দ্রুত বিয়ে হওয়ার জন্য এবং আল্লাহর প্রিয় বান্দার সাথে মিলিয়ে দেওয়ার জন্য দুয়া করতাম। আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়ে গিয়েছে।কিন্তু আমার স্বামী, উনি ৫ ওয়াক্ত সালাত, রোজা এগুলোর ব্যাপারে সচেতন থাকলেও,,  দেখা যায় নামাজ পড়ে এসেই ফোনে নাজায়েজ অপ্রয়োজনীয় ভিডিও দেখতে বসেন। উনাকে যতোই বলি, চলেন ইসলামিক কিছু দ্বীনি কিছু শুনি, উনি সেটাকে কোনো গ্রাহ্য করেন না।
এখন এই বিষয়টা নিয়ে আমি ভেতরে ভেতরে কষ্ট পাই অনেক, কারণ উনি আমার যে দ্বীনের অর্ধেক হবেন,সেটা একেবারেই না। আমার ক্ষেত্রে রিমাইন্ডার পেলে, একসাথে আমল করা দেখলে আমি খুবই তখন উৎসাহ পাই আমলের প্রতি। এজন্য মনে মনে সব সময় ভাবি অনলাইনে যাদেরকে দাঈ হিসাবে চিনি উনাদের মতন কারো সাথে কেন আমার বিয়ে হলো না। উপর উপর সালাত রোজা পালন করলেও একাকী থাকাকালীন নাজায়েজ, ফাহেসা, অশালীন বিষয় থেকে নিজেকে মুক্ত করতে পারেন না এমন একজনকে দিয়ে আল্লাহ কেনো আমার পরীক্ষা নিচ্ছেন।
এজন্য আমি যদি এখন দুয়া করি যে,আল্লাহ আমার জন্য যদি তার মাঝে কল্যান না থাকে আমাকে আফিয়াতের সাথে মুক্ত করে নাও এবং যার দ্বারা আমার অন্তর ও চক্ষু শীতল হবে আমার দ্বীনের অর্ধেক পূর্ন হবে তার সাথে আমাকে মিলিয়ে দাও। এই দুয়া করাতে কি শরীয়তের কোনো বাঁধা আছে? যেহেতু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুয়া করা যায়না তাই জিজ্ঞেস করা। জানাবেন ইং শা আল্লাহ।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ، - وَهُوَ ابْنُ صَالِحٍ - عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الاِسْتِعْجَالُ قَالَ " يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ " .

আবু তাহির (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, বান্দার দু’আ সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দুআ করে এবং (দুআয়) তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! (দু’আয়) তাড়াহুড়া করা কি? তিনি বললেন, সে বলতে থাকে, আমি দুআ তো করেছি, আমি দুআ তো করেছি; কিন্তু আমি দেখতে পেলাম না যে, তিনি আমার দু’আ কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে, আর দু’আ করা পরিত্যাগ করে। 

(বুখারী ৬৮২৯, ইসলামিক ফাউন্ডেশন ৬৬৮৫, ইসলামিক সেন্টার ৬৭৪০)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে এ ধরনের দোয়া করা যাবে না।  এক্ষেত্রে আপনার জন্য উচিত স্বামীর হেদায়েতের দোয়া করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...