আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
https://ifatwa.info/137488/?show=138032#c138032 এই লিংকে করা প্রশ্নটি করার আজ প্রায় ১ মাস পূর্ণ হলো।আমি আগের তুলনায় ভালো আছি আলহামদুলিল্লাহ।আল্লাহর কাছে খাঁটিমনে তওবা করে নফসেরসাথে প্রতিনিয়ত জিহাদ করতে করতে গানবাজনার নেশা থেকে মুক্তি পেয়েছি।কিন্তু ঈদের ছুটিতে মেস থেকে বাড়িতে আসার পর থেকেই মাথায় আজেবাজে চিন্তা ঢুকা শুরু হয়েছে।নানারকম শয়তানি চিন্তা মাথায় ঢুকতেছে,কোনোভাবেই থামাতে পারছিনা।খুব অসহ্য লাগছে।বাড়িতে আসলেই মাথায় এরকম দুশ্চিন্তা ঢুকে, যেই চিন্তাগুলো আমাকে পূর্বে পাপ করিয়েছিলো।কিন্তু এইবার আমি দৃঢ়প্রতিজ্ঞা, কোনো পাপই করবোনা।কারণ তওবায়ে নাসুহা করে ফেলেছি।।প্রিয় হুজুর বাড়িতে আসলেই আমার এরকম সমস্যা শুরু হয়,এখন আমি কি করবো হুজুর।।বাড়িতে আসতে আর মন চাচ্ছে না,সবসময় মেসেয় থাকতে মন চাচ্ছে।। কি করবো হুজুর??মাথা আর কাজ করছেনা আমার

1 Answer

0 votes
by (763,590 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ 
‘আলক্বামাহ (রহ.) হতে বর্ণিত। 

عن علقمة، قال: كنت مع عبد الله، فلقيه عثمان بمنى، فقال: يا أبا عبد الرحمن إن لي إليك حاجة فخلوا، فقال عثمان: هل لك يا أبا عبد الرحمن في أن نزوجك بكرا، تذكرك ما كنت تعهد؟ فلما رأى عبد الله أن ليس له حاجة إلى هذا أشار إلي، فقال: يا علقمة، فانتهيت إليه وهو يقول: أما لئن قلت ذلك، لقد قال لنا النبي صلى الله عليه وسلم: «يا معشر الشبابمن استطاع منكم الباءة فليتزوج، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء»

তিনি বলেন, যখন আমি ‘আবদুল্লাহ্ (রাঃ)-এর সঙ্গে ছিলাম, ‘উসমান (রাঃ) তাঁর সঙ্গে মিনাতে দেখা করে বলেন, হে আবূ ‘আবদুর রহমান! আপনার সাথে আমার কিছু দরকার আছে। অতঃপর তারা দু’জনে এক পাশে গেলেন। তারপর ‘উসমান (রাঃ) বললেন, হে আবূ ‘আবদুর রহমান! আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ের বিয়ে দিব, যে আপনাকে আপনার অতীত কালকে স্মরণ করিয়ে দিবে? ‘আবদুল্লাহ্ যখন দেখলেন, তার এ বিয়ের দরকার নেই তখন তিনি আমাকে ‘হে ‘আলক্বামাহ’ বলে ইঙ্গিত করলেন। আমি তাঁর কাছে গিয়ে বলতে শুনলাম, আপনি আমাকে এ কথা বলছেন (এ ব্যাপারে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে যুবকের দল! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেন ‘সওম’ পালন করে। কেননা, সওম যৌন ক্ষমতাকে দমন করে।(সহীহ বোখারী-৫০৬৫)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি দ্রুত বিবাহ করে ফেলুন।

গুনাহ থেকে বাঁচতে ছুটির এই কয়টা দিন প্রয়োজনে বাসায় না থাকে আপনি তাবলীগে সময় কাটাতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
হুজুর আমার আরেকটা কথা ছিলো।আমার অতীত পাপের কথা(হারাম রিলেশনশিপ, যিনা) ঘন ঘন স্মরণ হয়।।আমি এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবো
by (763,590 points)
পরামর্শ থাকবে, আপনি তাবলীগে সময় লাগাবেন।

কমপক্ষে এক চিল্লা দিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...