আমার ৫টি ক্রেডিট কার্ডের লোন জমে প্রায় অনেক লক্ষ টাকা হয়েছে যা আমার চাকরির টাকা থেকে পরিশোধ করা অসম্ভব। আমার ব্যাংক এ তিন লক্ষ টাকা আছে যা আমি কখনও ব্যবহার করিনি কারণ তা সুদের টাকা। কিন্তু এখন আমি নিরুপায়। পরিচিত কয়েকজনের কাছে সুদবিহিন ধার চেয়েছি কিন্তু কারো কাছ থেকে পাইনি। ঐ তিন লক্ষ টাকা দিয়ে আমি ২টি কার্ড এর লোন সম্পূর্ণ পরিশোধ করতে পারব। বাকি তিনটি কার্ডের টাকা পরিশোধের জন্য আমার সুদসহ লোন নেয়া ছাড়া আর কোন উপায় নাই। ঐ লোন কিস্তিতে আমি মাসে মাসে শোধ করতে পারব। এই নিরুপায় অবস্থায় সুদের টাকা নেয়া এবং দেয়া যাবে কি?