আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in ওয়াসওয়াসা by (3 points)
আসসালামু আলাইকুম, কল্পনায় প্রচুর ঈমান ধ্বংসী খেয়ালাত আসে। এমন কোনো টপিক নেই যে আসেনা। বিশেষ করে যখন আমি আল কুরআন নিয়ে ভাবি ( আল্লাহুমাগফিরলী বার বার আল কুরআন অবমাননার মতো খেয়াল আসে, যদিওবা সাথে সাথে আমি তওবা করি, মাফ চাই )  ঠিক তেমনি রাসূল, কাবাশরিফ, মাদিনা - এইসব নিয়েও হঠাত করে কল্পনার মধ্যে অবমাননা হয় এমন কথা বা দৃশ্য আসে! আমি কল্পনা করতে চাই যে আমি কাবা শরিফের গিলাফ হাত দিয়ে ধরছি যখন বাইতুল্লার মুসাফির হওয়ার দুয়া করি কিন্তু এই দুয়ার মধ্যেও অভিশপ্ত শয়তান আমাকে বাধা দে। আমি কি করতে পারি? এইসব এ আর ভালো লাগতেছেনা। আমি এমন কিছুই ভাবতে চাইনা, করা তো দূরের কথা। আল্লাহুম্মাগফিরলী। আমি বার বার দুয়া করি আল্লাহর কাছে এইসব থেকে মুক্তি পেতে কিন্তু আজও রেহাই পাইনাই শয়তানের চাল থেকে। আজকেও যেমন তাফসীর পড়তে বসছি কিন্তু বার বার আমার মনে অবমাননা করার মতো দৃশ্য আনার চেষ্টায় ছিলো। খুব কস্ট লাগে এইসবে। আজকেও এইসব চিন্তার কারনে আমি তাফসীর হাতে নিয়ে পড়তে খারাপ লাগছে ( ভয় লাগছে)  যদিও বা পড়েছি। আমাকে কোনো আমল বা কিছু একটা উপায় বলুন যেনো এইসব থেকে দূর সরে গিয়ে কেবল আল কুরআন, কাবা শরীফ, মাদিনা, রাসূল ( সা.) এর বেপারে কল্পনায় ও সুধারনা ছাড়া আর কিছুই আসবেনা। আমি এইসব ভাবতে চাইনা।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثُمَّ قَرَأ : (الشََّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ ) "
 তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদম সন্তানের প্রতি শাইতানের এক স্পর্শ রয়েছে এবং ফেরেশতারও এক স্পর্শ রয়েছে। শাইতানের স্পর্শ হচ্ছে মন্দ কাজের প্ররোচনাদান ও সত্যকে অস্বীকার করার। ফেরেশতার স্পর্শ হচ্ছে কল্যাণের কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা। কাজেই যে ব্যক্তি নিজের মধ্যে এরূপ নেকীর স্পর্শ অনুভব করে সে যেন জ্ঞাত হয় যে, এটা আল্লাহ তা’আলার পক্ষ হতে এবং এজন্য সে যেন আল্লাহ তা’আলার প্রতি শুকরিয়া আদায় করে। আর কেউ নিজের মধ্যে এর বিপরীত স্পর্শ উপলব্ধি করলে সে যেন তখন শয়তান হতে আল্লাহ তা’আলার নিকট আশ্রয় চায়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেনঃ (অনুবাদ) “শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তা’আলা তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ তা’আলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ"- (সূরা বাকারাহ ২৬৮)।(সুনানু তিরমিযি-২৯৮৮মিশকাত -৭৪)(আল মাওসু'তুল ফেকহিয়্যাহ-৪৩/১৪৯)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/835

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কল্পনায় এইসব জিনিষ আসা শয়তানের ওয়াসওয়াসা। সুতরাং এত্থেকে বেচে থাকার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আল্লাহ তা'আলার কাছে পানাহ চাইবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...