আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in সাওম (Fasting) by (13 points)
আসসালামু আলাইকুম  ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ফজরের পর বমি হয়েছে৷  তার কিছুক্ষণ পর আবার বমি পাচ্ছিল  কিন্তু হচ্ছে না৷  অনেকক্ষণ চেষ্টা করেছি৷ বমি আটকে আছে মনে হচ্ছিল।  তাই পানি খেয়ে ফেলেছিলাম। এরপর আবার বমি হয় এবং জ্বর আসে৷ কিছুক্ষণ পর গলায় শুকিয়ে যাচ্ছিল বিধায় আবার পানি খেয়ে ফেলেছিলাম।
দুপুর ১২ টার আগেই হায়েজ হয়ে যায়৷  এখন কি আমাকে কাফফারা দিতে হবে?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইচ্ছাকৃত রোযা ভঙ্গের পর মহিলার হায়েয শুরু হলে অথবা মহিলাটি অসুস্থ হলে কাফফারা রহিত হয়ে যায়।

وفی التاتارخانیۃ(۳۹۳/۲): وکذلک اذا اکلت أو شربت ثم حاضت اومرضت فی ذلک الیوم لا کفارۃ علیہ وفی الحجۃ بخلاف مااذا صامت تطوعاً ثم حاضت فی ذلک الیوم فانہ لا یسقط عنہا القضاء لان القضاء لایسقط بالشبھۃ بخلاف الکفارۃ۔
وفی الھندیۃ(۲۰۶/۱): ولوافطرت المرأۃ متعمدۃ ثم حاضت او مرضت یومہا ذلک قضت ولا کفارۃ علیہا وکذا لوافطر ثم اغمی علیہ۔

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সামান্য বমি করার পর ইচ্ছাকৃত পানি খেয়ে ফেললে রোযা ফাসিদ। তবে মুখ ভড়ে বমি হলে এমনিতেই রোযা ফাসিদ। পরবর্তীতে কাযা করা লাগবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (13 points)
এই রোজার জন্য কাফফারা দিতে হবে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...