আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
64 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম
আমাার বিয়ের একটা পস্তাবে প্রায় ২ বছর হবে ছেলেটাকে আমি পছন্দ সে ভালো দ্বীনদার বাট তাদের আর্থিক অবস্থা ভালো না চলার মতো,,,ছেলের ইনকাম কম আবার একটু অসুস্থ ও,,,

বাট দ্বীনদারিত্ব দিক ভালো

এতোদিন অনেক ইস্তেখারা করেছি,,রেজাল্ট বুঝতে পারি আবার কখনো বুঝতে পারিনা,,, কিন্তু এই ছেলেকে আমার পছন্দ মন ঝুকে গেছে আমার,,, আমার সব কিছু বিচার বিবেচনা করলে মনে হয় ভূল  সিদ্ধান্ত নিচ্ছি,, নাকি শয়তানের ধোঁকার জন্য এমন হচ্ছে,,,, আমি দোটানায় আছি,,আমি অনেক দোআ ইস্তেখারা করি স্বপ্ন  দেখি ভালো আবার মন ও ঝুকে যয়  আবার অস্তিরতাও লাগে পরিবারের দিক থেকে ভাবলে মন খারাপ হয় খারাপ হয় মন ঘুরে যায়,,,আবার মনে হয় এই ছেলের মতো কাউকে পাবোনা ইত্যাদি!!!! আবার   অন্য  কোনো পাস্তাব ভালো লাগেনা,,, ভালো ঘর বর আসলেও পছন্দ হয়না তারা মনের মতো হয়না তেমন দ্বীনদার ও না,,,  বাট পরিবার রাজি হয়ে যায় ঐ যে ভালো ঘর বর তাই,,দ্বীন কি সেটা বুঝে না আমি রিজেক্ট করি পরে অনেক কথা শোনায় যা নেওয়র  মতো না আমি অনেক বোঝায় বাট লাভ হয়না,,,,,তারপর এতোদিন পর  পরিবারের কেউ রাজি ছিলোনা এই বিয়েতে,, কারণ ছেলে একটু অসুস্থ ( রক্ত এলাজি) পারিবারিক অবস্থা ভালো না ইনকাম তেমন না ইত্যাদি বিষয়ের জন্য পরিবার না করে দেয়,,অপরদিকে ছেলেরা ও না করে তাদের অবস্থান আর অসুস্থতার জন্য,,
তারপর রোজার আগে ছেলেরা বিয়ের জন্য জানায় আমার পরিবার আবারো সময় নিছে ঈদ পর কথা হবে কিন্তু আমার আম্মু পরিবার কেউ রাজি না এটাতে আম্মু উঠতে বসতে কথা শোনাচ্ছে,, ভালো ঘর বর ছেরে কেনো এমন সিলেক্ট করছি ইত্যাদি ইত্যাদি বলে কথা শুনিয়ে দিচ্ছে মায়ের মত নাই এটাতে এখন আমি কি করবো?

আমার মত তো ঝুকে গেছে,,,
আমি দোটানায় আছি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পাচ্ছি না
আমি এখন কি করবো?

আমার পছন্দ জন্য পরিবার হয়তো রাজি হবে কিন্তু মন থেকে না

তারা এখনি বলে পরে কিছু হলে আমরা দায়ী না,, কোনো সাহায্য বা সার্পোট পাবেনা আরও কত কথা যা বলে বোঝানো যাবেনা,,অন্যদিকে আমার দুলাভাই রা  মা কে যা না তাই বোঝাচ্ছে ,,, তারা সম্পদ ধন যশ খ্যাতি এসব দিয়ে বোঝায় দ্বীন ব্যাপরে উদাসীন,,

আমার কি সরে আসা উচিত এই বিয়ে থেকে মা কষ্ট পাবে বা পরিবারের জন্য??
প্লিজ আমাকে সঠিক পরামর্শ দেন আমি কি করব?
আমি জানিনা কোনটা ভালো হবে,,সঠিক সিদ্ধান্ত নিতে পাচ্ছি না মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি

ইস্তেখারা ও বুঝতে পারছি না,,কিন্তু ছেলেকে আমার পছন্দ অনেক,,,সে  অনেক ভালো

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাতাপিতার সন্তুষ্টি সন্তানের কল্যাণ ও কামিয়াবির জন্য অতীব জরুরী। সুতরাং মাতাপিতার সন্তুষ্টির বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ সন্তানের জন্য কখনই কাম্য হতে পারে না। কাজেই আপনারা মাতাপিতার পরামর্শ মুতাবেক সামনে অগ্রসর হবেন। মনে রাখবেন, মাতাপিতাই একমাত্র সর্বশেষ ব্যক্তি যারা নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালবাসে। বিয়ের ক্ষেত্রে পাত্রর দ্বীনদারিতা এবং হালাল ইনকাম অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এ সম্পর্কে মাতাপিতাকে যথাসাধ্য বুঝানোর চেষ্টা করবেন।

সুতরাং
আপনি আরো ৭ দিন ইস্তেখারা করে তারপর মাতাপিতা ও পরিবারের বড়দের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইস্তেখারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 231 views
...