আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in পবিত্রতা (Purity) by (5 points)
reshown by
হুজুর আমার বয়স বেশি না। তাই এসব লজ্জায় কেওকে বলতে পারি না।হুজুর মল ত্যাগ করার পর কি শুধু পানি ব্যবহার করলে হবে?আর হুজুর যেই নল দিয়ে মল বের হয় সেই নলে কি হাতের আঙুল  ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করা লাগবে টিস্যু দিয়ে?কারণ অই স্থানে তো মল লেগে থাকে।এখন কি করবো?কোন কোন স্থান পরিষ্কার করা লাগবে তা একটু বলবেন প্লিজ?? আর মল ত্যাগ করার পর হাত কিভাবে পাক করবো?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আনাস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত,
عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه قال : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلاءَ أَحْمِلُ أَنَا وَغُلامٌ مَعِي نَحْوِي إِدَاوَةً مِنْ مَاءٍ ، فَيَسْتَنْجِي بِالْمَاءِ .
যখন রাসূলুল্লাহ সাঃ বাথরুমে প্রবেশ করতেন,আমি এবং আমার সাথের একটি ছেলে আমরা পানির পাত্রকে বহন করে রাসূলুল্লাহ সাঃ এর জন্য নিয়ে যেতাম।রাসূলুল্লাহ সাঃ পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন।(সহীহ মুসলিম-২৭১)

ইবনে কুদামা রাহ বলেন,
" وإن أراد الاقتصار على أحدهما فالماء أفضل ; لما روينا من الحديث ; ولأنه يطهر المحل , ويزيل العين والأثر , وهو أبلغ في التنظيف .
যদি কেউ দু'টির কোনো একটিকে নির্দিষ্টকরে ব্যবহার করতে চায়,তবে উত্তম হল পানি ব্যবহার করা।কেননা পানি মহলকে পবিত্র করে,নাজাসত ও তার আছরকে দূর করে এবং পানি পবিত্রতা অর্জনের মধ্যে সবচেয়ে বেশী কার্যকরী ভূমিকা পালন করে। (আল-মুগনি-১/২০৬)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2151

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মল ত্যাগ করার পর প্রথমে মলদ্বারের বহিরাংশে ঢেলা কুলুপ তিনবার ব্যবহার করবেন। তারপর পানি দ্বারা মলদ্বারের বাহিরের অংশকে ধৌত করে নিবেন। এদ্বারাই পবিত্রতা অর্জন হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...