ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে,
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/242
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) চাচাতো বোন সম্পর্কে যদি ইয়াকিন বিশ্বাস থাকে যে, সে প্রাপ্ত লিপস্টিক এবং হাতের চুড়িকে হারাম কাজে ব্যবহার করবে। তাহলে তাকে গিফট করা জায়েয হবে না। আর জানা না থাকলে বা পূর্ণ মাত্রায় ইয়াকিন বিশ্বাস না হলে তখন তাকে দেয়া যাবে।
( ২) যেই বান্ধবী খুব অভাবে আছে, তাকে ফিতরার টাকা দেওয়া যাবে। দেওয়া সময় এটা বলা জরুরি নয় যে, এটার ফিতরার টাকা। না বলেই দেওয়া যাবে।