আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in সাওম (Fasting) by (27 points)
আমি রমজানের শেষ দশকে ইতিকাফ এ বসি, গতকাল আমার স্ত্রী প্রচন্ড লেভেলের সিক থাকার কারনে বাধ্য হয়ে মসজিদ থেকে বের হয়ে তাকে দেখতে যাই, তার বাসা লালমনিরহাট, সেখান থেকে আজ সকালে আমি চলে আসি, আমি যোহরের পর আবার ইতিকাফ এ ঢুকবো, এখন প্রশ্ন হলো আমার ইতিকাফ তো ভেঙে গেছে  এখন আমি যোহরের পর ঢুকে ইদের দিন পর্যন্ত থাকলে কাযা আাদায় হয়ে যাবে কি???
জানালে অনেক উপকৃত হইতাম

1 Answer

0 votes
by (806,550 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নত ইতিকাফ ফাসিদ হলে যেইদিনের ইতিকাফ ফাসিদ হবে সেই দিনের ইতিকাফকে কাযা করতে হবে। কাযা করার পদ্ধতি হল, একদিন একরাতের ইতিকাফ রোযা সহ মসজিদে করতে হবে। চায় রমজানে হোক বা রমজান ব্যতিত অন্য সময়ে হোক। সূর্যাস্তের পূর্বে মসজিদে চলে যেতে হবে। এবং পরবর্তী দিন রোযা রাখতে হবে। অতঃপর সূর্যাস্তের পর মসজিদ থেকে বাড়ীতে চলে যাবে। নারীরা ঘরের মধ্যেই ইতিকাফের কাযা আদায় করবে।

ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং তাশরীক (তথা ১০ থেকে ১৩ জ্বিলহজ্ব) দিন সমূহে ইতিকাফ কাযা করা যাবে না। কেননা এই দিন সমূহে রোযা রাখা নিষিদ্ধ।

مأخَذُ الفَتوی
لما فى الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 444):
"(وحرم عليه) أي على المعتكف اعتكافاً واجباً، أما النفل فله الخروج؛ لأنه منه لا مبطل، كما مر.
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7540

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সুন্নত ইতিকাফ তো ফাসিদ হয়ে গিয়েছে। এখন যেই দিনের ইতিকাফ ফাসিদ হয়েছে  সেই দিনের ইতিকাফ তথা ২৪ ঘন্টার ইতিকাফ ওয়াজিব হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (27 points)
আমার স্ত্রীর অসুস্থতায়, বিশেষ করে তার জীবন মরন সন্ধিক্ষণে যাওয়া উচিত হয়েছে কি?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...