আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার নবজাতক শিশুকে দেখতে এসে অনেকে টাকা ও অনেকে উপহার সামগ্রী দেয়। এই টাকার মালিককে। এই টাকা কি পিতামাতা তার কাজে যেমন, নাপিতের খরচ, খেলনা, ওসুধপত্র বা কাপড়চোপড় কিনতে ব্যবহার করতে পারবে?

এই টাকা কি পরিবারের অন্যান্য লোকজন ব্যবহার করতে পারবে? এই টাকার আসল মালিক কে আসলে? এর জন্য কি পিতামাতা দায়পবদ্ধ থাকবে?

1 Answer

0 votes
by (813,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নাবালক সন্তানের টাকা মায়ের নিজের জন্য খরচ করা বা ব্যবহার করা জায়েয হবে না। হ্যা, সাবালক সন্তানের অন্তরের সন্তুষ্টিতে যদি মা ব্যবহার করতে চায়, তাহলে সেটা জায়েয হবে।
"و لایجوز أن یهب شیئًا من مال طفله و لو بعوض."
(الدر المختار علی هامش رد المحتار ٤/٧٠٧)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3898


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নবজাতক শিশুকে দেখতে এসে যেই টাকা ও উপহার সামগ্রী দেয়া হয়। ঐ টাকার মালিক উক্ত নাবালক সন্তান। এই টাকা পিতামাতা তার কাজে যেমন, নাপিতের খরচ, খেলনা, ঔষধপত্র বা কাপড় চোপড় কিনতে ব্যবহার করতে পারবে না। হ্যা, মাতাপিতার গরীব হলে, তাদের সহায় সম্পত্তি না থাকলে, তখন তারা উক্ত টাকা সন্তানের ফায়দার জন্য ব্যবহার করতে পারবে।

এই টাকা পরিবারের অন্যান্য লোকজন ব্যবহার করতে পারবে না। এই টাকার আসল মালিক উক্ত নাবালক সন্তান। এর জন্য পিতামাতা দায়পবদ্ধ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...