আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
ট্রমাটাইজড আমি,তবে পাগল না।আমি ইতিকাফে বসেছি।এখন আমার কথা হচ্ছে আমি যে বারবার মানসিকভাবে পরছি কষ্ট পাচ্ছি,এর মধ্যে আমার মুখে দুআ ও আসেনা মুখ কাপে,অনেক কষ্টে বের করি।আবার সালাত আজকে দুদিন ধরে বসে পড়ছি কারণ এটা শরীরকেও ইফেক্ট করছে,কারেন্টের শকের মতোন ব্যাথা লাগে শরীরে,এটাতো শারীরিক ব্যাথা নয় মানসিক আঘাত থেকেই এমন হচ্ছে।এইক্ষেত্রে আমি বসে নামাজ পড়তে পারি?যখন এইভাবে খারাপ লাগে?আর আমার ইতিকাফ কবুল হবে?আমি কুরআন পড়তে কষ্ট হয়ে গেলেও পাতা উল্টিয়ে রাখি চোখ বুলায় অনুবাদ পড়ি,তাসবিহ মুখে না আসলেও মনে মনে অর্থ বুঝে খেয়াল করি।যখন মানসিক চাপ অবস্থা বেড়ে যায় তখনি এরকম ফিল করি।এমন না যে আমি ইচ্ছে করে ভাবছি।আমি ছোটবেলা থেকে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষার মধ্যে যাচ্ছি।আমার ইতিকাফ কবুল হবে?

1 Answer

0 votes
by (814,620 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতিকাফ তিন প্রকার।যথা :
১. ওয়াজিব,
২. সুন্নাত,
৩. মুস্তাহাব।

ইতিকাফের হুকুম সুন্নাতে মুয়াক্কাদা এবং তাঁর উদ্দেশ্য হলো দুনিয়াবি সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া এবং লাইলাতুল কদর অন্বেষণ করা।

ইতিকাফের শর্ত ২ টি। যথা
ক. নিয়ত করা।
খ. মসজিদে অবস্থান করা।

ইতিকাফের শর্ত পূরণের জন্য আবশ্যকীয় হলো,
ক. মুসলমান হওয়া
খ. জ্ঞান থাকা
গ. বড় নাপাকী থেকে পবিত্র থাকা, গোসল ফরয হলে গোসল করে নেয়া।
ঘ. মসজিদে ই‘তিকাফ করা।

ইতিকাফ যে সকল কারণে ভঙ্গ হয়ে যায় তা হলো :
১. স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মাসজিদ থেকে বের হলে।
২. কোন শিরক বা কুফরী কাজ করলে।
৩. পাগল বা বেঁহুশ হয়ে গেলে।
৪. নারীদের হায়েয-নিফাস শুরু হয়ে গেলে।
৫. স্ত্রীসহবাস বা যে কোন প্রকার যৌনসম্ভোগ করলে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1274

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু আপনি ইতিকাফের সকল বিষয় আপন গতিতে মানছেন, তাই আপনার ইতিকাফ বিশুদ্ধ হবে। আপনি সওয়াব পাবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...