ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঘন্টা সম্বলিত হাদীস হচ্ছে নিম্নরূপ।
ﺑﺎﺏ ﻛﺮﺍﻫﺔ ﺍﻟﻜﻠﺐ ﻭﺍﻟﺠﺮﺱ ﻓﻲ ﺍﻟﺴﻔﺮ:
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻻ ﺗﺼﺤﺐ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺭﻓﻘﺔ ﻓﻴﻬﺎ ﻛﻠﺐ ﻭﻻ ﺟﺮﺱ-
হযরত আবু-হুরায়রা রাঃ থেকে বর্ণিত,নবীজী সাঃ বলেনঃ ঐ দলের সাথে (রহমতের)ফেরেস্তারা সহযাত্রী হন না, যাদের মধ্যে কুকুর বা ঘন্টা বা তার আওয়াজ রয়েছে।(সহীহ মুসলিম-২১১৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1265
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একাধিক চুড়ি বা বালা পরিধান করা নিষেধ নয় তবে দুই চুড়ি মিলিত হয়ে ঘন্টার মত আওয়াজ হলে তখন একাধিক চুড়ির অনুমোদন থাকবে না।