আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
আনিস একটি কোম্পানিতে (abc company)কেনাকাটার দায়িত্বে আছে যেখানে কেনাকাটার নিয়ম
 হলো বিভিন্ন সাপ্লায়ার থেকে প্রাইস নিয়ে তুলনা করে যার রেট কম তাকে কাজ দেয়া। কোম্পানির ভিতরে নিজে কেনাকাটার দায়িত্বে আছে এমন কেউ ওই কোম্পানিতে ব্যবসা করতে পারবে না সেটাও বলা
আছে।

কিন্তু এই নিয়ম ভেঙে আনিস নিজের সাপ্লাইয়ের কোম্পানিকে ব্যবসায় ঢোকাতে চায়। তবে আনিস খুবই সৎ এবং ধার্মিক লোক হওয়ার কারণে কোম্পানির কেনাকাটার যে পলিসি সেই পলিসি অনুসারে শুধুমাত্র যে সমস্ত কাজ তার নিজের কোম্পানি পাওয়ার উপযুক্ত (অন্য সবার চাইতে কম রেট হবার কারণে) সেগুলোকেই নিজের কোম্পানিকে দিয়ে থাকে।

১. abc কোম্পানির নিয়ম ভাঙ্গার কারণে আনিস
শরীয়তের দৃষ্টিতে কতটা অপরাধী? উল্লেখ্য যে সে abc কোম্পানির এক টাকাও লস করায় নাই বরঞ্চ তার নিজের ব্যবসা কোম্পানি থাকার কারণে abc কোম্পানি অনেক লাভবান হচ্ছে (পূর্বে যে সমস্ত বিষয়ে আনিস জানতে পারতো না সেই বিষয়ে নিজের ব্যবসা কোম্পানি থাকার কারণে এখন জানতে পারে এবং কোম্পানির টাকা বাঁচানো সম্ভব হয়)
তবে অনেক সময় নিজের কোম্পানির স্বার্থে abc কোম্পানির অনেক গোপন তথ্য তাকে শেয়ার করতে হয় (যা abc কোম্পানির কোনো ক্ষতি করে না)। ২. এক্ষেত্রে আনিস কি আমানতের খেয়ানত কারি হিসেবে গণ্য
হবে? যদিও আনিসের এ সমস্ত তথ্য শেয়ার করার
কারণে এবিসি কোম্পানির কোন লাভ ছাড়া ক্ষতি
হচ্ছেনা।

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/788

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেহেতু কম্পানির সাথে চুক্তিপত্রে বলা হয়েছে যে, নিজে কেনাকাটার দায়িত্বে আছে এমন কেউ ঐ কোম্পানিতে ব্যবসা করতে পারবে না। তাই আনিস সাহেব আইনত নিজস্ব কম্পানির সাথে কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। এখন যদি তিনি সর্বনিম্ন রেইটে লেনদেন করেন, যেখানে কম্পানির কোনো প্রকার লস না হয় বরং লাভ হয়, তাহলে চুক্তির খেলাফ হলেও লেনদেন নাজায়েয হবে না। হ্যা, সর্বোত্তম হল, নিজস্ব কম্পানির সাথে লেনদেন না করা।

(২) তথ্য শেয়ার করার কারণে এবিসি কোম্পানির লাভ ছাড়া ক্ষতি না হলেও উনার জন্য তথ্য ফাস করা কখনো উচিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...