আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
97 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সম্মানিত হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সুস্থ ও ভালো আছেন। আমার ব্যক্তিগত ও পারিবারিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বীনি দাওয়াহ সংক্রান্ত কয়েকটি মাসআলা জানার প্রয়োজন হয়েছে। তাই কুরআন ও সুন্নাহর আলোকে আপনার দিকনির্দেশনা কামনা করছি।


১. গর্ভাবস্থায় সালাতের বিধান

আমার স্ত্রী বর্তমানে প্রায় ৭ মাসের গর্ভবতী। তার জন্য রুকু ও সিজদাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে, তাই সে বসে বসে নামাজ আদায় করছে।

এ অবস্থায়-

  • তার নামাজ আদায়ের সঠিক পদ্ধতি কী?

  • বসে নামাজ পড়লে রুকু ও সিজদাহ কীভাবে আদায় করবে?

  • যদি সিজদাহ করা সম্ভব না হয়, তাহলে কি ইশারায় আদায় করা যাবে?

  • গর্ভাবস্থার ৭ম, ৮ম ও ৯ম মাসে নামাজ আদায়ের পূর্ণাঙ্গ মাসআলা কী?


২. সহজ (নরমাল) ডেলিভারির জন্য আমল

নরমাল ডেলিভারি সহজ হওয়ার জন্য কুরআন-হাদিসে কোনো নির্দিষ্ট আমল বা দোয়া আছে কি? থাকলে দয়া করে সহিহ আমলগুলো জানাবেন।


৩. সন্তানের দ্বীনি লালন-পালন

আমাদের অনাগত সন্তান যেন দ্বীনদার হয় এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হয়, এ জন্য বাবা-মা হিসেবে আমাদের কী কী করণীয়? কুরআন ও সুন্নাহর আলোকে কিছু নসিহা করলে উপকৃত হবো।


অন্যান্য প্রশ্নসমূহ

৪. মেসওয়াকের কোনো অংশ যদি অসাবধানতাবশত পেটে চলে যায়, তাহলে কি রোজা ভেঙে যাবে?

৫. তারাবির নামাজে দেখা যায় কেউ কেউ বসে থাকে, তারপর যখন ক্বারি সাহেব রুকু/সিজদায় যাওয়ার কাছাকাছি, তখন দাঁড়িয়ে নামাজে শরিক হয়। এভাবে নামাজ আদায় করলে নামাজের সহিহতা ও গুণগত মান কেমন হয়?

৬. তারাবির নামাজ শেষে যে বিতরের নামাজ জামাতে আদায় করা হয়, তা কি সুন্নাহসম্মত?


বিশেষ প্রশ্ন (দাওয়াহ সংক্রান্ত)

৭. একজন অমুসলিম (হিন্দু) ভাই ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন (আলহামদুলিল্লাহ)। তিনি নিজের কাছে একটি কুরআন রাখতে চান। এ অবস্থায় তিনি কি অযু করে কুরআন স্পর্শ করতে পারবেন?

৮. তিনি আল্লাহ তাআলার একত্ব সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন (আলহামদুলিল্লাহ)। এখন তাকে ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে নিতে আমার করণীয় কী?

৯. তিনি আমার কাছে কুরআন শিখতে আগ্রহী। তিনি এখনো ইসলাম গ্রহণ করেননি, এই অবস্থায় আমি কি তাকে কুরআন শিক্ষা দিতে পারবো, নাকি আগে তাকে কালিমা পড়ে মুসলিম হতে হবে?

১০. ইসলামের মৌলিক বিষয়গুলো বোঝার জন্য তাকে কোন কোন নির্ভরযোগ্য ইসলামিক বই দেওয়া যেতে পারে?

১১. যদি তিনি ইসলাম গ্রহণ করতে চান, তাহলে তাকে কীভাবে, কোথায় এবং কোন নিয়মে কালিমা পড়াতে হবে? এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বা সরকারি আনুষ্ঠানিকতা থাকলে দয়া করে বিস্তারিত জানাবেন।


সম্মানিত হুজুর, বিষয়গুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান সময় ব্যয় করে শরিয়তের আলোকে সঠিক দিকনির্দেশনা দিলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আপনার ইলমে বরকত দান করুন এবং আমাদের সবাইকে সহিহ বুঝ ও আমলের ওপর অটল রাখুন।

জাযাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) 
গর্ভাবস্থায় যেভাবে মহিলাদের জন্য সম্ভব, সেভাবেই নামায পড়বে।পা কিছুটা ছড়িয়ে সিজদাহ সিজদা দেওয়া যদি আপনার সম্ভবপর হয়,তাহলে সেভাবেই দিয়ে দিবেন। যদি কষ্টকর হয়, তাহলে কিয়াম রুকু করে  বসে ইশারাতেই সিজদা দিতে পারবেন অথবা সম্পূর্ণ নামায বসে ইশারাতে পড়তে পারবেন। 
لما الفتاوی الهندیة :
"وإن عجز عن القيام و الركوع والسجود وقدر على القعود يصلي قاعدا بإيماء، ويجعل السجود أخفض من الركوع."(كتاب الصلاة، فصل في صلاة المريض، 136/1، ط: رشيديه) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/105996

(২) সহজ (নরমাল) ডেলিভারির জন্য কুরআন তিলাওয়াত করাই সর্বাধিক বেশী উপকারী হবে ইনশাআল্লাহ। 

(৩) অনাগত সন্তান যেন দ্বীনদার হয় এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হয়, এ জন্য বাবা-মা হিসেবে আপনাদের জন্য করণীয় হল, সন্তান ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত দৈনিক কুরআন তিলাওয়াত করবেন। গুরুত্ব সহকারে নামায পড়বেন। এবং নেককার লোকদের সাথে সু-সম্পর্ক রাখবেন।

(৪) মেসওয়াকের কোনো অংশ যদি অসাবধানতাবশত পেটে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। কাযা আসবে কাফফারা আসবে না।

(৫) তারাবির নামাজে দেখা যায় কেউ কেউ বসে থাকে, তারপর যখন ক্বারি সাহেব রুকু/সিজদায় যাওয়ার কাছাকাছি, তখন দাঁড়িয়ে নামাজে শরিক হয়। এভাবে নামাজ আদায় করলে নামাজের গুণগত মান বাকী থাকে না। এমনটা করলে সওয়াবে অবশ্যই কমতি চলে আসবে। 

(৬) তারাবির নামাজ শেষে যে বিতরের নামাজ জামাতে আদায় করা হয়, তা সুন্নাহ সম্মত। 

(৭) একজন অমুসলিম (হিন্দু) ভাই ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন (আলহামদুলিল্লাহ)। তিনি নিজের কাছে একটি কুরআন রাখতে চান। আপাতত কুরআনের বাংলা অনুবাদ দিয়ে দিবেন। তারপর মুসলমান হওয়ার পর পবিত্র হয়ে উনি আরবী কুরআন পড়তে পারবেন।

(৮) যিনি আল্লাহ তাআলার একত্ব সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন (আলহামদুলিল্লাহ)। এখন তাকে ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে নিতে আপনার উচিত চেষ্টাপ্রচেষ্টা অভ্যাহত রাখা। তাকে বই পুস্তক উপহার দেয়া। এবং বিশিষ্ট দাঈদের সংস্পর্শে নিয়ে যাওয়া।

(৯) তাকে প্রথমে কালিমা পড়ে মুসলিম হতে হবে, তারপর তাকে কুরআন শিক্ষা দিতে পারবেন।

(১০) ইসলামের মৌলিক বিষয়গুলো বোঝার জন্য তাকে মুফতি জুবায়ের সাহেব দাঃ বাঃ এর লিখিত বইগুলো দিতে পারেন। কোনটা কোনটা দিতে পারবেন, সেজন্য IOM এর অফিসে যোগাযোগ করবেন।

(১১)  তিনি ইসলাম গ্রহণ করতে চান, তাহলে কোর্টে উকিলের মাধ্যমে প্রথমে ধর্মান্তরিত হওয়ার কাগজপত্র তৈরী করবেন। তারপর মসজিদের ইমাম সাহেবের দ্বারা কালিমা পড়িয়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...