আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
104 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আমি ও আমার স্ত্রী দুজনেই প্রাকটিসিং, দীনের কাজ করতেও ভালোবাসি, সম্প্রতি কিছু বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য হয়, আমার স্ত্রী তার বাবার বাসায় থাকে আমি আমার বাসায়, আমার স্ত্রী তার এলাকার মেয়েদের দীনি কমিউনিটিতে বিলং করে। তো সেখানে ভাইদের ও দীনি কমিউনিটি আছে। রিসেন্ট ভাইরা ইদে শুধু ভাইয়েরা মিলে অন্য এক জায়গায় হালাল বিনোদন করবে যার সুবাদে তাদের আহলিয়া রাও অন্য এক বাসার ভেতর একহয়ে মিট আপ করবে, তারাও আনন্দ করবে। কিন্তু সমস্যা হলো আমার এটা কেমন জানি লাগে যে, ভাইরা যেদিন প্রগ্রাম করবে সেদিনই বোনেরা ( তার মধ্যে আমার স্ত্রী ও থাকে) কেনো প্রগ্রাম করবে, এটা কি বাচ্চামি টাইপের হলো না??
আমার খুবই খারাপ লাগে এরকম আয়োজন, আমার কথা হলো ভাইরা যেদিন প্রগ্রাম করবে সেদিন বোনেরা কেনো করবে, এটা কি শরীয়ত সাপোর্ট করে?
আমার স্ত্রী কে উক্ত প্রগ্রাম এ যেতে নিষেধ করি যার কারনে তার সাথে আমার উচ্চবাচ্য হয়, এখন আমার এ কাজগুলো কি ঠিক হচ্ছে তাকে নিষেধ করা নিয়ে?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/3247

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারীরা কখনো ঘরের বাহিরে যেতে পারবে না। বিশেষত ফ্রিমিক্সিং পরিবেশে কখনই যেতে পারবে না। প্রয়োজনে নারীরা ঘরের বাহিরে যেতে পারবে। তবে এজন্য অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে।

প্রশ্নের বিবরণমতে নারীরা তাদের পৃথক জায়গা যদি পর্দাসম্সত উপায়ে কোনো অনুষ্ঠান করে থাকে, এবং মাহরাম সহ সবাই উপস্থিত হয়, তাহলে রুখসতযোগ্য হিসেবে বিবেচিত হবে। নতুবা রুখসতযোগ্য হবে না।

একই দিনে না করে বরং ভিন্ন তারিখে দ্বীনি ভাইয়েরা এবং দ্বীনি বোনেরা অনুষ্ঠানের আয়োজন করলে সেটাই উচিত ও উত্তম বলে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...