আস সালামু আলাইকুম।
এক বোনের প্রশ্ন ছিল,একটু দ্রুত উত্তরটি জানাবেন প্লিজ!
তার প্রশ্ন
"আচ্ছা যেকোনো দানের টাকা একজনের কথা বলে আরেকজনকে দেওয়া যায় নাকি?,ধরুন কোনো মেয়ে তার বাবাকে দিতে চায় কিন্তু শ্বশুর বাড়িতে তো আর বলা যায় না,,তাই সে অন্য কারোর নাম দিয়ে নিলো এতে কি ওই টাকা তার বাবাকে দিতে পারবে? বাবার অবস্থা পাওয়ার মতোই হলো কিন্তু ছোট হবে এই লজ্জায় বলতে পারলো না"
অর্থাৎ উনি জানতে চান যে, তার স্বামীর বাড়িতে সম্মান হারানোর ভয়ে লজ্জায় সরাসরি বাবাকে হেল্প করার কথা বলতে পারছেনা এমন নারী যদি সামিকে দানের কথা বলে টাকা নিয়ে নিজের বাবা যিনি অসহায় ও অভাবি তাকে টাকা টা দেয় এটা কি গুনাহ হবে? সে গুনাহগার হবে কি?
এক্ষেত্রে ঐ নারী কীভাবে টাকাটা নিতে পারে যেন তাদের লজ্জায় পড়তে না হয় আর অসুস্থ অসহায় বাবা সাহায্য ও পেয়ে যায়। দয়া করে আজই একটু জানাবেন, হুজুর। অগ্রিম ধন্যবাদ।