আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ..
মাইক্রো জবের একটি সাইট হলো Microworkers.এখানে কাজ পেতে হলে এডমিশন টেস্টে পাশ করতে হয়,৮টি প্রশ্নের মধ্যে ৮০-৯০% পেতে হয় এমন. কিছু প্রশ্ন থাকে তাদের ওয়েবসাইট বিষয়ক এবং কিছু ইংরেজি বেসিক.ফেল করলে এই একাউন্ট  দিয়ে আর কাজ করতে দিবেনা,তাছাড়া এত ইংরেজি শব্দের অর্থ জানাও সম্ভব না, যেমন প্রশ্ন আসে এই শব্দের Similar  আরেকটা শব্দ কি? এবং বিপরীত শব্দ কি..আর কিছু থাকে গ্রামার নিয়ে, গ্রামার জানা থাকলেও যদি তখন ভুল উত্তর দেই, ফেল করি আমি আর ওই একাউন্ট ব্যবহার করতে পারব না. তাছাড়া তাদের এডমিশন পরীক্ষার সাথে ওয়েবসাইটের কাজের অনেক তফাৎ.
একটি এনআইডি দিয়ে একটি একাউন্ট ই খোলা যাবে. তাছাড়া ইউটিউবেও অনেক ভিডিও দেখেছি এই এডমিশন টেস্ট নিয়ে. তারা গুগল,চ্যাট জিপিটির সাহায্য নিয়ে উত্তর দিতে বলে.অনেকে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ায়, তারাও বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়ে পরীক্ষা দিয়ে দেয়..এডমিশন টেস্টে পাশ করার জন্য কি বিভিন্ন মাধ্যমের সাহায্য নেওয়া যাবে? যেমন: গুগল, চ্যাটজিপিটি

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/788

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনের আওতাভুক্ত নয়, এমন কোনো কাজ জায়েয হবে না। যদি কেউ করে নেয়, এবং পরবর্তীতে হালাল কোনো কাজ করে, তাহলে হালাল কাজের বিনিময় গ্রহণ নাজায়েয হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...