ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ৫ গ্রাম গোল্ড কয়েন এবং ২ ভরির রুপার কয়েন +১০০ গ্রাম রুপার বার, সবকিছু মিলে যদি ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ হয়, তাহলে যাকাত ফরয হবে।
৩ ভরির কাছাকাছি স্বর্ণ থাকলে কিন্তু সাথে নগদ টাকা না থাকলে যাকাত ফরয হবে না।
(২) প্রশ্নের দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে ঐ জায়গায় জায়নামায দিয়ে সালাত পড়া যাবে। এতে সালাত আদায় হবে।
(৩) একটা নাশিদ ইদানিং বেশি ভাইরাল হয়েছে,লাইন গুলো লিখছি "তুমি যে নূরের ও নবি, নিখিলে ধ্যানের ও ছবি। তুমি না এলে এ দুনিয়ায় আধারে ডুবিতো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা "
এই নাশিদে" ইয়া নবী সালাম আলাইকা " বাক্যটির ব্যবহার নিয়ে মতপার্থক্য রযেছে। তাশাহুদের মত সালাম পেশা করলে আর কোনো মতপার্থক্য থাকবে না।
উর্দু একটা নাশিদ আছে আমার অনেক পছন্দের " Humne Aakhon se Dekha Nehi hai Magar, unki tasveer Seene Mein Mojuood Hain, jisne lakar kalame ilahi diya Woh Muhammad Madine Me Moujood hain,Humne mana ke jannat bohot hain haseen, chorkar Hum Madina na jaye kabhi"
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা ঠিক আছে। তবে শেষের জান্নাতের বিষয়ে সংশোধন করা উচিত।
(৪) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সালাম দেয়ার সর্বোত্তম পদ্ধতি হল, তাশাহুদের মত সালাম দেয়া।