আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আমি আজ রাতে কতগুলো স্বপ্ন দেখি। যার প্রথমটি হলো- আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি এমন সময় আমার মা এবং আমার স্বামী দুজনেই আলাদা আলাদা ভাবে আমার কাছ থেকে আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে যে গয়না দেয়া হয়েছে সেটা নিতে চাইছে যা আমি কাউকে দিতে নারাজ। অনেক ভাবে চেষ্টা করার পর আমি আমার গয়নাগুলো তাদের কাছ থেকে রক্ষা করতে একসময় আমাদের এক ভাড়াটিয়ার বাসায় রাখতে দেই। তখন আমার স্বামীও আমাকে ফলো করে আমার সাথে যেতে চায় কিন্তু আমাকে খুঁজে পায় না
২য় স্বপ্ন: দেখলাম আমার সামনের দিকের নিচের পাটির ৪ টা দাঁত একবারে উঠে এসেছে এবং রক্ত বের হচ্ছে
৩য় স্বপ্ন : ছোট বেলায় একবার এক মুসাফির কে চাল দিতে গিয়ে তার কুস্পর্শের সম্মুখীন হই যার স্মৃতি এখনো বিভিন্ন ভাবে স্বপ্নে আসে এবং ঘুম থেকে জাগলে কেউ আমাকে স্পর্শ করলেও আমি কাঁপতে থাকি।  এই বাজে স্বপ্ন থেকে বাঁচার কোনো উপায় আছে?
৪র্থ স্বপ্ন: ৩/৪ বছর আগে আমি দেখি কোনো এক ব্যক্তি নূরানি হাত দিয়ে আমাকে কোরআনের কোনো এক আয়াত দেখিয়ে দিচ্ছেন।  তার চেহারা দেখতে না পেলেও আমার মনে হয়েছিলো তিনি আমাদের নবীজি (সঃ)।  আবার আজ রাতে একই নূর দেখতে পাই যে আমার নাম ধরে ডাকছিলেন,  আমাকে নসীহা করছিলেন,  দ্বীন থেকে আমি সরে যাচ্ছি সেটা আমাকে অবগত করছিলেন।  সুবহানাল্লাহ।  তিনি যদি আমার হাবিব সঃ হয়ে থাকেন তাহলে তিনি কেন বারবার এসেও তার চেহারা মুবারক না দেখিয়েই চলে যান?
৫ম স্বপ্ন :  কোনো এক জায়গায় আমার পুরো পরিবার মিলে ঘুরতে যাই।  সেখানে গিয়ে আমার জুতা ছিড়ে যায়। জুতা সারানোর জন্য মুচি খুজতে খুজতে দূরে একটা দোকান দেখতে পেয়ে আমি আর আমার বোন সেখানে যেতে থাকি। যাওয়ার পথে পালাক্রমে একের পর এক কুকুর যেতে থাকে আমাদপাশ থেকে। ভয় পেয়ে আমরা তখন জুতা না সারিয়েই বাসায় চলে যাই।
তারপর দেখি লকডাউন চলছে তারমধ্যে আমার বাবাকে কারা মেরে ফেলেছে। আমার ভাই বিপদের আশঙ্কা করে ফোন দিয়ে আমাদের বাসার বাইরে বের হতে বারন করে।  এরমধ্যে দেখতে পাই বাসার বাইরে কতগুলো হিজরা এসে দরজা ধাক্কাচ্ছে।
আবার একটা পরিত্যক্ত বাড়িও দেখতে পাই যেটা আমরা ভাড়া নিতে চাচ্ছিলাম।  (এটা কয়েকদিন আগের স্বপ্ন)

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) স্বপ্ন ব্যখ্যা জানার চেয়ে উত্তম হল, আপনি করণীয় সম্পর্কে জানবেন। আপনি পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে পড়বেন। এবং সাধ্যানুযায়ী দান সদকাহ করবেন।
(২) বেশী বেশী আল্লাহর কাছে মানব দানবের ফিতনা থেকে হেফাজত চাইবেন।
(৩) সর্বদা ইস্তেগফার করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পাঠ করবেন।
(৪) আপনি সত্যিই নবীজি সাঃ কে দেখেছেন। আপনার ভবিষ্যত জীবন কল্যাণময়ী হবে।
(৫) স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে। আপনি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...