اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
একটা ভিডিও তে দেখেছি যে।চুল পড়া কমানোর আমল।যেটি বিশ্বাস এর সাথে,অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ওপর বিশ্বাস রেখে আমল টি করলে নাকি চুল পড়া বন্ধ হবে।
অজু করে, যেকোনো তেলে,কিন্তু যাতে নাপাক বস্তু না থাকে।তারপর সেই তেলের বোতলের মুখ খুলে সামনে রেখে,আর এই পরিমাণ তেল রাখতে বলা হয়েছে যাতে কমপক্ষে ২১ দিন ব্যবহার করা যায়।তারপর বসে ৩ বার দুরুদে ইবরাহীম। এরপর ৪১ নাম্বার সুরার,সুরা হামিম সেজদার ৪৪ নাম্বার আয়াত পড়তে বলা হয়েছে,তারপর কুল হুয়া লিল্লাজিনা আমানু হুদাও ওয়া শিফাহ আয়াতের এই অংশটুকু ৪১ বার পড়ে,পুনরায় আবার ৩ বার দুরুদে ইবরাহীম পড়তে বলা হয়েছে।আর এটিও বলা আছে যে,একদম পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ওপর রেখে আমল করতে হবে।
এখন আমার প্রশ্ন হলো যে এই আমল টি করলে কি বিদায়াত হবে??
আর যদি এই আমল টি না করা যায়,তাহলে চুল পড়া বন্ধ,এবং চুলের গোড়া মজবুত,চুল সুন্দর হওয়ার কোনো আমল আছে কি??আমার অনেক চুল পড়ে।মাঝে মাঝে অনেক বেশিই চুল পড়ে।আবার মাঝে মাঝে কম।দয়া করে বলবেন ইং শা আল্ল-হ।