আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


১. ঈদে ঘুরতে যাওয়ার স্থানে একজন অপরিচিত লোক তার সাথে তার ছেলের ছবি তুলে দিতে বলে। আমার জানামতে একদল আলেমদের মতে ছবি তোলা জায়েয এবং আমি তাদের মত অনুসরণ করি।তাই আমি ছবি তুলি।এখন  ভুল করে মেয়েও ছবিতে এসে যায় তবে তার পুরো দেহ বা চেহারা নয় বরং পায়ের অংশ যা ঢাকা ছিল তা উঠে আসে অনিচ্ছাকৃত ভাবে। এছাড়াও সম্ভবত আরেকজনের ছবিও অনিচ্ছাকৃত ভাবে এসে যায়।এখন তাদের ছবি যে অনিচ্ছাকৃত ভাবে তোলা হল এতে তো তাদের অনুমতি নেওয়া হয়নি।এতে গুণাহ হয়েছে ও হক নষ্ট হয়েছে?

২. ১ নং এ যদি হক নষ্ট হয় তবে আমার করণীয় কি?

৩. যদি মাহরাম বা নন মাহরাম কোনো নারী(যেমন পরিচিত কাজিন) বেপর্দা অবস্থায় ঘুরতে বের হচ্ছে আর রাস্তায় বিভিন্ন খরচ যেমন হয়ত পরিবহন, খাবার খাওয়া ইত্যাদির জন্য আমার কাছে টাকা ধার চাইছে। এক্ষেত্রে তাকে টাকা ধার দেওয়া কি জায়েয?

1 Answer

0 votes
by (763,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم  الله الرحمن الرحيم 

ইসলামের মৌলিক বিধান হচ্ছে, জড়বস্তুর ছবি তোলা ও আঁকায় শরয়ী কোন বিধিনিষেধ নেই। আর প্রাণীর ছবি প্রয়োজন ছাড়া তোলা, সংরক্ষণ করা, প্রকাশ করা, ব্যবহার করা হারাম।  

তবে শরীয়তে ছবি বলতে কী বোঝায়, এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ রয়েছে। 

আরো জানুনঃ  

অনেক বিশেষজ্ঞের মতে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা, কম্পিউটার ও মোবাইলে সংরক্ষিত ছবিও ‘নিষিদ্ধ ছবি’র অন্তর্ভুক্ত বিধায় এটিও হারাম। 

সহিহ হাদিসে এসেছে,
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِِّبُهُ فِي جَهَنَّمَ
প্রত্যেক ছবিনির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে। (বুখারী ২২২৫, ৫৯৬৩, মুসলিম ৫৬৬২)

হাদিস শরীফে এসেছে,
قال حدثنا الاعمش عن مسلم قال كنا مع مسروق فى دار يسار بن نمير فراى فى صفته تماثيل فقال سمعت عبد الله قال سمعت النبى ﷺ يقول ان اشد الناس عذابا عند الله المصورون

আ’মাশ তিনি  মুসলিম হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মাসরুকের  সঙ্গে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম, তিন ঘরের মধ্যে প্রাণীর ছবি দেখতে পেলেন, অতঃপর বললেন, আমি হযরত আব্দুল্লাহ্  রাযি.-এর নিকট শুনেছি, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘নিশ্চয় মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহ্ তাআলা কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।’ (বুখারী ২/৮৮০)

আরো জানুনঃ

তবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে তা জায়েয। 
তাদের বক্তব্য হলো কম্পিউটার ও মোবাইল স্ক্রীনে থাকা প্রাণীর (অশ্লীল ও নারীর ছবি ছাড়া) ছবি প্রিন্ট করার আগ পর্যন্ত জায়েজ বলেছেন জামিয়া বিন্নুরিয়া পাকিস্তানের ফাতওয়া বিভাগ।

কম্পিউটার স্ক্রীনে বা মোবাইল স্ক্রীনে ছবি না রাখাটাও তাক্বওয়ার দাবী। 
 
আরো জানুনঃ 
,
সুতরাং ছবি প্রিন্ট করা না হলে কিছু ইসলামী স্কলারদের মতে তাহা শরীয়তের গন্ডির মধ্যে থেকে হলে জায়েজ।
যদিও অনেকের মতে নাজায়েজ। 
,
তাই সতর্কতামূলক এহেন কাজ থেকে বেঁচে থাকাই উচিত।     

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(১-২)
এক্ষেত্রে আপনার গুনাহ হয়েছে কিন্তু হক নষ্ট হয়নি। 

কেননা এক্ষেত্রে মেয়েটির চেহারা দেখা যাচ্ছে না, সুতরাং এক্ষেত্রে কোন মেয়ে তাহা কোনভাবেই সুস্পষ্ট নয়, তাই এক্ষেত্রে হক নষ্ট হবে না।

সুতরাং আপনি খালেস দিলে তওবা করবেন।

(০৩)
প্রশ্নের বিবরণ মতে তাকে টাকা ধার দেওয়ার দরুন এক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা করার গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...