আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (70 points)

(উস্তায কষ্ট করে ১ ,২ , ৩ ,৪,৫ দেওয়া প্রশ্নগুলোর উত্তর কষ্ট করে ১,২,৩,৪,৫ দিয়ে ভালো হবে।)

উস্তাদ এই প্রশ্ন গুলো মূলত ঈমান কেন্দ্রিক কিছু পর্যবেক্ষণের মত, এগুলো আমার জন্য খুব হেল্পফুল হয় কারণ কয়েকটি প্রশ্ন জানলে প্যাটার্ন জানা হয়। (إن شاء الله)

১ সুলাইমান নামের একজনকে নিয়ে কথা বলার সময় ভুলে সুলাইমান (আলাইহিস সালাম) আমার ক্লাসমেট বলতে নেয়, তখন আমরা হেসে ফেলি। এতে কি আমাদের ঈমানের কোনো সমস্যা হবে?
২- আমরা তিনজন মসজিদে চা-বিস্কুট খাওয়ার সময় একজন বিস্কুটের গুড়া কার্পেটের ভিতর ঢুকিয়ে দেয়। সে মজার ছলে বলে পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করেছি এতে কি তার ঈমানের কোনো সমস্যা হবে?
৩ আমি টিস্যু দিয়ে পরিষ্কার করলে সে মজা করে বলে,আপনি পিঁপড়ার রিজিক নষ্ট করছেন, এজন্য আল্লাহ (رب العالمين) এর কাছে জবাব দিতে হবে। এই কথা বলার কারণে কি তার ঈমানের কোনো সমস্যা হবে?
৪) আমরা অনলাইনে ক্লাস করছিলাম তখন আমার সাথী বলে উঠলো যে অনেকটা এরকম: যে حسبك করা যাক । তারপর حسبك الله ونعم الوكيل বলে এবং হেসে দেয়, তার ঈমানে সমস্যা হবে?
৫) কারো প্রশংসা করলে অনেকে যে "نعوذ بالله"
  "لا حول ولا قوه الا بالله" ও "استغفر الله"
হেসে হেসে বলে এতে তাদের ঈমানে সমস্যা হবে?

সংক্ষেপে সাজানো প্রশ্ন:
উস্তাদ, অনেক সময় কেউ আতর লাগিয়ে দেয়, কলম ব্যবহার করতে দেয় বা হঠাৎ খাবার দেয়। আমি জানি না এগুলো হালাল টাকায় কেনা কি না। তবুও ব্যবহার করেছি এবং মনে মনে নিয়ত করেছিলাম সওয়াবের নিয়ত ছাড়া দান করবো। কিন্তু এখন এসবের হিসাব ঠিকমতো মনে নেই।

প্রশ্নগুলো:
৬) এখন কি আনুমানিক একটা পরিমাণ (যেমন ৫০০ বা ৩০০০ টাকা) ধরে ধীরে ধীরে তা দান করা যাবে?
৭) যদি মোট টাকার পরিমাণ বেশি হয়, তাহলে কি ১০/২০ বছর পরে সওয়াবের নিয়ত ছাড়া দান করা যাবে? শুধু না জানার জন্য যে গ্রহণ করে এই নিয়ত করি এমন নয়। তবে কিছু জিনিসপত্র, মোবাইল ( যেগুলো আসলেই সন্দেহজনক উৎস এর টাকা দিয়ে কেনা) সেগুলো আমি এই নিয়ত করে ব্যবহার করেছি যে "সওয়াবের নিয়ত ছাড়া দান করার"
৮) সামর্থ্য থাকা সত্ত্বেও এত দেরি করে (১০/২০ বছর পরে) এই জিনিস গুলো ব্যবহার করার জন্য সওয়াবের নিয়ত ছাড়া দান করা কি হালাল হবে?

1 Answer

0 votes
by (807,390 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

(১ ) সুলাইমান নামের একজনকে নিয়ে কথা বলার সময় ভুলে সুলাইমান (আলাইহিস সালাম) কেউ বলে ফেললে তখন অন্য কেউ হেসে ফেললে ঈমানে কোনো সমস্যা হবে না।  

(২) মসজিদে চা-বিস্কুট খাওয়ার সময়  বিস্কুটের গুড়া কার্পেটের ভিতর ঢুকিয়ে মজার ছলে বললে যে, পিঁপড়ার রিজিকের ব্যবস্থা করেছি, এজন্য ঈমানে কোনো সমস্যা হবে না।  

(৩) অতঃপর টিস্যু দিয়ে পরিষ্কার করলে যদি কেউ মজা করে বলে, আপনি পিঁপড়ার রিজিক নষ্ট করছেন, এজন্য আল্লাহ (رب العالمين) এর কাছে জবাব দিতে হবে। এই কথা বলার কারণে তার ঈমানেও কোনো সমস্যা হবে না।
(৪) অনলাইনে ক্লাস করার সময় যদি কোনো সাথী বলে, যে حسبك করা যাক । তারপর حسبك الله ونعم الوكيل বলে এবং হেসে দেয়, যদি তার উদ্দেশ্য হয়, حسبك الله ونعم الوكيل কে নিয়ে উপহাস করা তাহলে ঈমান চলে যাবে। তবে সাধারণত এমনটা নিয়তে থাকে না, তাই তার ঈমানে কোনো সমস্যা হবে না।   
(৫) কারো প্রশংসা করলে অনেকে যে "نعوذ بالله"
  "لا حول ولا قوه الا بالله" ও "استغفر الله"
হেসে হেসে বলে, এতে তাদের ঈমানে সমস্যা হবে না। 

সংক্ষেপে সাজানো প্রশ্ন: এবং তার উত্তর,
অনেক সময় কেউ আতর লাগিয়ে দেয়, কলম ব্যবহার করতে দেয় বা হঠাৎ খাবার দেয়। আমি জানি না এগুলো হালাল টাকায় কেনা কি না। তবুও ব্যবহার করেছি এবং মনে মনে নিয়ত করেছিলাম সওয়াবের নিয়ত ছাড়া দান করবো। কিন্তু এখন এসবের হিসাব ঠিকমতো মনে নেই।

প্রশ্নগুলো:
(৬) আনুমানিক একটা পরিমাণ (যেমন ৫০০ বা ৩০০০ টাকা) ধরে ধীরে ধীরে তা দান করা যাবে।
(৭) যদি মোট টাকার পরিমাণ বেশি হয়, তাহলে কি ১০/২০ বছর পরে সওয়াবের নিয়ত ছাড়া দান করা যাবে। যথাসম্ভব দ্রুত সদকাহ করে নেওয়াই ভালো। 
(৮) সামর্থ্য থাকা সত্ত্বেও দেরি করে (১০/২০ বছর পরে) এই জিনিস গুলো ব্যবহার করার জন্য সওয়াবের নিয়ত ছাড়া দান করা হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...