আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমার পরিচিত একজন ভাই এর ব্যপারে বলছি,উনি এক মেয়েকে বিয়ে করেছেন এইভাবে যে,
সে বিয়েতে কোনো কাজী ছিল না, কোনো ইমাম ও ছিল না।
ছেলে ২০ টাকার একটি স্ট্যাম্প কিনে এনে।
মেয়ের পক্ষ থেকে তার ফুফাতো ভাই
ছেলের পক্ষ থেকে তার আপন ভাই এই দুইজন কে সাক্ষী রেখে।
মেয়ের পক্ষের সাক্ষী উক্ত স্ট্যাম্প এর লিখা পড়ে শুনালে,ছেলে কবুল বলেছে। আর ছেলের পক্ষের সাক্ষী স্ট্যাম্প এর লিখা পড়ে শুনালে মেয়ে কবুল বলেছে।
উভয় ফ্যামিলি এখন পর্যন্ত এই বিয়ের ব্যাপারে কিছু জানেন না।
তারা নিজ নিজ বাসায় অবস্থান করছে জাস্ট ফোন এ কথা বলে।
বিয়েটা কি হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাই..এবং পরামর্শ চাচ্ছি উত্তর যাই হোক তাদের এখন কি করা উচিৎ?