আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (9 points)
আসসালামু আলাইকুম। আমি একটি বড় সমস্যায় পড়েছি। আমার ভাসুর এবং স্বামী মিলে আমার পিতার কাছ থেকে টাকা নিয়েছে ব্যবসার কথা বলে।আমার ভাসুর কৌশলে আমার স্বামীকে ঘর ছাড়া করেছে। এখন তাকে ত্যাজ্য করার জন্য আমার শ্বশুরকে চাপ দিচ্ছে। সেই সাথে যেই ব্যবসার কথা বলে তারা টাকা নিছে সেখান থেকে আমার বাবাকে কোনো লাভ দিচ্ছে না। এমনকি মূল টাকাটাও ফেরত দিচ্ছে না। আমার পিতা টাকা চাইতে গেলে তাকে অপমান করে দিচ্ছে। মারতে যাচ্ছে।  আর আমাকেও চাপ দিচ্ছে আমি যদি এটা ঠিক করে না দিই।  আমার শ্বশুরের মাধ্যমে আমার স্বামীকে চাপ প্রয়োগ করে আমার তালাকের ব্যবস্থা করবে।উল্লেখযোগ্য যে আমি প্রায় ৪ মাসের গর্ভবতী। আমার প্রশ্ন হলো,

১/ ইসলামে ত্যাজ্য করার কি বিধান?

২/ আমার বাবার সাথে যেটা করতেছে সেটা কি অন্যায় নয়?

৩/ আমি এই লেনদেনের বিষয়ে যুক্ত না থাকা সত্ত্বেও, আমাকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে এটা কি আমার উপরে জুলুম হচ্ছে না? আর গর্ভাবস্থায় ইসলামী তালাক দেওয়ার বিধান কি?
সেই সাথে আমি যাতে একটু মানসিকভাবে শান্তি পাই এই জন্য কোন আমল থাকলে দিতে পারেন

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

 بَاب الْحَيْفِ فِي الْوَصِيَّةِ حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ " . 

আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার ওয়ারিসকে মীরাস দেয়া থেকে পশ্চাদপসরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের অংশীদার হওয়া থেকে বঞ্চিত করবেন।
ইবনু মাজাহ, অধ্যায়ঃ ১৬/ ওসিয়াত (كتاب الوصايا)
(ইবনু মাজাহ ২৭০৩, বায়হাকী ফিস সুনান ৬/২৬৪, মিশকাত ৩০৭৮। 

পিতা তার কোনো সন্তানকে ত্যাজ্য করা বা মৃত্যুর সময় অসিয়তের মাধ্যমে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হারাম এবং কবিরা গুনাহ। শরিয়তের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। কাজেই যাকে ত্যাজ্য ঘোষণা করা হয় কিংবা যাকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করার অসিয়ত করা হয়, সে কোনোভাবেই তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না।

সন্তান যেকোনো অপরাধ করুক না কেন কোনো অবস্থাতেই সন্তানকে ত্যাজ্য ছেলে ঘোষণা করা যাবে না। প্রত্যেক সন্তানকে তাদের প্রাপ্য সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো সন্তানকে বাবার সম্পত্তির ভাগ থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যাবে না।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আমাদের সমাজে ত্যাজ্যপুত্র নামে যে শব্দটি প্রচলিত আছে ইসলামী শরিয়তে এর কোনো ভিত্তি নেই।

সন্তানকে ত্যাজ্য করা হলেও শরীয়তের বিধান অনুসারে সে কখনো ত্যাজ্য হয় না।

(০২)
এটা মারাত্মক অন্যায়।

(০৩)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে, এটা আপনার উপরে জুলুম স্পষ্ট জুলুম। আর গর্ভাবস্থায় বিনা কারনে তালাক দেয়ার বৈধতা শরীয়তে নেই।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...