আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার একটি ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ মাসআলা জানতে চাই।
আমার স্ত্রীর মাসিক চক্র প্রায় ২৯ দিনের। পিরিয়ডের ৭ম দিনে আমরা সহবাস করেছি এবং সে সময় ভিতরে বীর্যপাত হয়েছে।পরবর্তীতে আর এরকম হয়নি।
আমরা মনে করেছিলাম পিরিয়ড শেষ কিন্তু এর পরেও ব্লিডিং হয়েছে দুইদিন।এখন পরীক্ষা করে জানা গেছে, আমার স্ত্রী গর্ভবতী। এটি আমাদের প্রথম সন্তান।
আমার প্রশ্নগুলো হলো:
১. যদি ধরে নেওয়া হয় যে সহবাসটি পিরিয়ড চলাকালীন (নিষিদ্ধ সময়ে) হয়েছে, তাহলে এই অবস্থায় গর্ভধারণ হলে সন্তানের কোনো শরয়ী সমস্যা বা প্রভাব আছে কি?
২.এটা আমাদের প্রথম সন্তান।একেতো নিষিদ্ধ সময়ে সহবাস হয়েছে, তাছাড়া সন্তানকে যথাযথ তরবিয়ত ও ভালোভাবে মানুষ করার স্বার্থে আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন যেটা আমাদের এখন নেই।এই অবস্থায় গর্ভপাত (ভ্রূণ নষ্ট করা) করার কোনো শরয়ী অনুমতি আছে কি?
উল্লেখ্য,আমার স্ত্রী পিরিয়ড মিস করেছে ৭ দিন হয়েছে।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েয অবস্থায় সহবাস করা কবিরা গোনাহ। এর জন্য স্বামী স্ত্রী উভয়কেই তাওবাহ ইস্তেগফার করতে হবে। মুস্তাহাব হল, এক দিনার তথা ৪.৩৭৪গ্রাম স্বর্ণ বা তার, অর্ধেক সদকাহ করা। স্বামী স্ত্রী উভয় সামর্থবান হলে, উভয়কেই এই সদকাহ করা মুস্তাহাব। সামর্থ্য না থাকলে তখন মুস্তাহাব হবে না।
"عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم في الذي يأتي امرأته وهي حائض، قال: يتصدق بدينار أو بنصف دينار ."
(كتاب الطهارة، باب كفارة من أتى حائضاً، رقم الحديث:640، ج:1، ص:120، ط:دار إحياء الكتب العربية)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/13832

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি ধরে নেওয়া হয় যে সহবাসটি পিরিয়ড চলাকালীন (নিষিদ্ধ সময়ে) হয়েছে, তাহলে এই অবস্থায় গর্ভধারণ হলে সন্তানের কোনো শরয়ী সমস্যা হবে না। বা সন্তানের উপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।

(২) নিষিদ্ধ সময়ে সহবাস হলেও এব্য সন্তানকে যথাযথ তরবিয়ত ও ভালোভাবে মানুষ করার স্বার্থে  প্রস্তুতি না থাকলেও গর্ভপাত বা ভ্রূণ নষ্ট করা অনুমতি থাকবে না।

স্ত্রী পিরিয়ড মিস করলে এর বিধিবিধান সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/7474


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...