আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (35 points)
আসসালামু আ'লাইকুম।
১. নবীজি(সা.) এবং শহীদগণ কবরে জীবিত, এটা কি সত্যি?
জীবিত হলে নবীজি(সা.) এর সাথে কতটুকু যোগাযোগ করা যায়? যেমন তাঁর(সা.) কাছে দরুদ পাঠালে তিনি জবাব দেন, সালাম দিলে উত্তর দেন। কিন্তু অন্যান্য কথা কি তিনি শোনেন?
২. অনেকে বলেন তাদের স্বপ্নে নবীজি(সা.) তাদের সাথে নানারকম কথা বলেন, তাদের কাজ ভালো হচ্ছে এরকম জানান বা মদিনায় দাওয়াত দেন। এগুলোর ব্যাখ্যা কী? এখানে কি সত্যিই নবীজি(সা.) স্বয়ং তাদের সাথে যোগাযোগ করেন?
৩. একটা উর্দু নাশিদ আছে-
'ইয়া নাবি মুঝপে ভি এক নিগাহে কারাম, তুঝকো ভেজা গায়া হ্যায় কারাম কে লিয়ে'- এটা কি শিরক? যেহেতু নবীজি(সা.) এর কাছে দয়া চাওয়া হচ্ছে?

গুগলে দেখলাম এটা শাফাআত নিয়েও হতে পারে, কিন্তু বর্তমানে তো শাফাআত ঘটছেনা, তাহলে নবীজি(সা.) কবরে জীবিত থাকলেও তার থেকে সাহায্য চাওয়া কি শিরক না?

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-
حَدَّثَنَا أَبُو الْجَهْمِ الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ
হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবরে জীবিত। তারা সেখানে নামায পড়েন।(মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৩৪২৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/46627


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নবীজি(সা.) কবরে জীবিত। এবং শহীদগণও কবরে জীবিত।

নবীগণ কবরে জীবিত। তবে তারা দুনিয়ার জীবিত মানুষের মত নয়। বরং বলা যায় যে, তাদের শরীরের সাথে রুহের সম্পর্ক রয়েছে।এই সম্পর্কটা ঘুমন্ত মানুষের মত।অর্থাৎ একজন ঘুমন্ত মানুষের শরীরের সাথে তার রুহ যেভাবে থাকে, ঠিক সেইভাবে নবীদের শরীরের সাথে তাদের রুহের সম্পর্ক

নবীজি (সা.) এর কাছে দরুদ পাঠালে তিনি জবাব দেন, সালাম দিলে উত্তর দেন। কিন্তু অন্যান্য কথা কি তিনি শোনেন? প্রতিউত্তরে বলা যায় যে, তিনি আল্লাহ শোনালে তিনি শুনতে পারেন।

(২) যদি কেউ স্বপ্নে নবীজি(সা.) এর সাথে কথাবার্তা বলতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে, তাদের স্বপ্নযোগে যোগাযোগ বাস্তবিকই হয়েছে। তাদের ইহকালিন ও পরকালিন কল্যাণ হবে।

(৩) একটা উর্দু নাশিদ আছে-
'ইয়া নাবি মুঝপে ভি এক নিগাহে কারাম, তুঝকো ভেজা গায়া হ্যায় কারাম কে লিয়ে'- এখানে যেহেতু নবীজি(সা.) এর কাছে দয়া চাওয়া হচ্ছে, তাই নাশিদকে সংশোধন করে নিতে হবে।

তবে পরকালের শাফাআত নিয়ে হলে সমস্যা নেই।  নবীজি(সা.) কবরে জীবিত থাকলেও তার থেকে সাহায্য চাওয়া শিরক। তবে নবীজি সাঃ এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা বা নবীজি সাঃ কে উসিলা নির্ধারণ করা শিরক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...