আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
52 views
in সালাত(Prayer) by (20 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ, তিলাওয়াতের ভুলের কারণে নামাজ পুনরায় আদায় করার ক্ষেত্রে কি যেখানে ভুল হয়েছে সেই একই আয়াত বা সূরা সংশোধন করে তার দ্বারা সালাত আদায় করা জরুরি?

সূরা আল ইমরানের ১৮ নং আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু এর জায়গায় ভুলে ইংদাহু বলে সালাত আদায় করেছি। পুনরায় সালাত আদায় করেছি তবে অন্য সূরা আর আয়াত তিলাওয়াতের মাধ্যমে। এতে কি আদায় হয়ে যাবে উস্তাদ?

উস্তাদ এই সূরার ১৭ নং আয়াতে কনিতিনা এর 'তা' এর জায়গায় 'ত্বোয়া' উচ্চারণ করলে কি বড় ধরনের ভুল হবে? সালাত আদায় করতে হবে কি পুনরায়?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিলাওয়াতের ভুলের কারণে নামাজ পুনরায় আদায় করার ক্ষেত্রে যেখানে ভুল হয়েছে সেই একই আয়াত বা সূরা সংশোধন করে তার দ্বারা সালাত আদায় করা জরুরি নয়। তবে নামাযে থাকাবস্থায় সূরার যেখানে ভুল হবে, সেই আয়াতকে বা আয়াতের অংশকে আবার দোহড়িয়ে পড়তে হবে। নতুবা নামায ফাসিদ হয়ে যাবে।

"وفي المضمرات: قرأ في الصلاة بخطإ فاحش ثم أعاد وقرأ صحیحاً فصلاته جائزة". (حاشیة الطحطاوي علی الدر المختار،۱: ۲۶۷ط: مکتبة الاتحاد دیوبند)

"ذکر في الفوائد: لو قرأ في الصلاة بخطإفاحش ثم رجع وقرأ صحیحاً ، قال: عندي صلاته جائزة". (الفتاوی الهندیة، ۱: ۸۲، ط: المطبعة الکبری الأمیریة، بولاق، مصر)فقط واللہ اعلم

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4350

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা আল ইমরানের ১৮ নং আয়াতে শাহিদাল্লাহু আন্নাহু এর জায়গায় ভুলে ইংদাহু বলে সালাত আদায় করার পর পুনরায় সালাত আদায় করার প্রয়োজন পড়লে অন্য সূরা বা আয়াত তিলাওয়াতের মাধ্যমে নামায পড়লে সেই নামায বিশুদ্ধ হবে। 

এই সূরার ১৭ নং আয়াতে কনিতিনা এর 'তা' এর জায়গায় 'ত্বোয়া' উচ্চারণ করলে বড় ধরনের ভুল হবে না। পূনরায় সালাত আদায় করতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...