আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম

বিয়ের জন্য ছবি দেয়া নিয়ে পারিবারিকভাবে খুবই প্রেশার এ আছি, আমি ছবি দিতে চাই না কোনোভাবে, এদিকে বয়সও অনেক হয়ে গেছে, আর ছবি ছাড়া ঘটকও কাজ করতে চাই না, ফ্যামিলিও টেনশনে আছে , আব্বুর বয়স হয়ে গেছে, আমার কাছে অনেক অনুনয় বিনয় করে ছবি চাই, আমি রাজি হই না, আমারও খারাপ লাগে যে বাপ মা হয়ে আমার কাছে এইভাবে অনুরোধ করছে, বলে, আমরা কি করব এখন তুইই বল , এই অবস্থায় বাপ মায়ের করণীয় কি?

কয়দিন আগে আমাকে বলেছে , একটা ছবি তুলে দিতে ফোনে কাউকে দেখাবে না, আব্বু নিজে গিয়ে ছেলেকে দেখিয়ে আসবে , আব্বু বলেছে যে আমি কথা দিচ্ছি, তবুও আমার ভয় হচ্ছে যদি আর কাউকে দেখায়, আবার এটাও মনে হচ্ছে আব্বু অনেক অনুরোধ করে বলেছে যে, আমি কথা দিচ্ছি, তাই সেই মুহূর্তে রাজি হয়েছিলাম, এখন আমাকে কালকে ছবি তুলতে বলেছে, আমার কি ছবি দেয়া ঠিক হবে?

দ্রুত জানালে খুব উপকার হত, আর আমার জন্য দুয়া করে দিবেন এক্টু দয়া করে, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি,

1 Answer

0 votes
by (814,620 points)

যদি কেউ কোনো মহিলাকে বিয়ে করার পূর্ণ ইচ্ছা করে নেয়,তাহলে ঐ মহিলাকে দেখতে পারবে।কথা বলতে পারবে।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,
(إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا ، فَلْيَفْعَلْ)
যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়,তাহলে সে যেন যযথাসম্ভব ঐ মহিলাকে দেখে নেয়।(সুনানু আবি দাউদ-২০৮২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/29724

বিয়ের প্রস্তাব প্রদানের পূর্বে বায়োডাটা প্রেরণ করা হবে।তবে ছবি প্রেরণ করা যাবে না।বরং পাত্র পক্ষের কোনো এক মহিলা সরাসরি পাত্রীকে দেখে আসবে।

আর প্রস্তাব দেয়ার পর যথাসম্ভব সরাসরি দেখার চেষ্টা করা হবে।কেননা যে হেকমতে পাত্রী দেখার কথা বলা হচ্ছে,সেটা একমাত্র সরাসরি দেখার মাধ্যমেই সম্ভব হবে।হ্যা কোনো কারণে(যেমন পাত্র থেকে পাত্রী অনেক দূরে অবস্থানরত)যদি পাত্র-পাত্রীকে সরাসরি দেখা সম্ভব না হয়,তাহলে ভিডিওকলের মাধ্যমে নিম্নোক্ত লিংকে বর্ণিত শর্তাদির সাথে দেখা যেতে পারে।কেননা ছবির তুলনায় ভিডিওর হুকুমে কিছুটা শীতিলতা রয়েছে।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2898

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ভিডিওকলে পাত্র বা পাত্রের মা বোনদের সাথে কথা বলে নিতে পারেন। ভিডিওকলে কথা বলা সম্ভব না হলে, তখন ছবি দিতে পারবেন।এক্ষেত্রে যদি অন্য কেউ দেখে নেয়, তাহলে যিনি দেখবেন,ও যারা অন্যকে দেখাবেন, তাদের গোনাহ হবে। আপনার এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
পাত্র ভিডিওকলে কথা বলায় রাজি না, ভিডিওকলে ভালো ভাবে বোঝা যায় না, তার ফ্যামিলি থেকে মানুষ পাঠাবে কি না এটা পাত্র আগে দেখে তারপর ডিসাইড করবে, এই জন্য আব্বু নিজে ঘটকের সাথে গিয়ে ছবি দেখিয়ে আসবে বলেছে , তাহলে কি করবো?

উপরের প্রশ্নের এই অংশটুকুর উত্তর পাইনি " এই অবস্থায় বাপ মায়ের করণীয় কি?" 
by (814,620 points)
আপনার বাবা যদি ছবি নিয়ে গিয়ে দেখিয়ে আসেন, তাহলে এর রুখসত থাকবে। তিনি পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...