আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
109 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (21 points)
السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাজ, আমি অনলাইনে বোনদের ইংরেজি শেখাতাম এবং টুকটাক দ্বীনি আলোচনাও করতাম। যেহেতু কোর্স ছিল, সেহেতু রেকর্ডও রাখতাম ইউটিউবে। এবং টেলিগ্রামেও। টেলিগ্রামে গ্রুপ রেস্ট্রিকটেড করে দিলে সাধারণত কোনো ভয়েস/মেসেজ ফরোয়ার্ড করা যায় না, গ্রুপের বাইরেও কেউ দেখতে পায় না। কিন্তু কয়েক সপ্তাহ আগে আমি জানতে পেরেছি যে, টেলিগ্রাম গ্রুপ রেস্ট্রিকটেড হলেও অন্য উপায়ে বাকিরা সেগুলো ফরোয়ার্ড করতে পারে।
যেহেতু আমি কণ্ঠের পর্দা করি সেহেতু এ ব্যাপারটা জানার পরে আমি রেকর্ড না রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এক্ষেত্রে আমার জন্য ইউটিউবে রেকর্ড রাখা কি জায়েজ হবে? টেলিগ্রামে? যেহেতু খিয়ানতের একটা সম্ভাবনা আছেই।
উল্লেখ্য: ইউটিউবেও শুধু লিঙ্ক থাকলে তবেই রেকর্ড দেখার ব্যবস্থা ছিল। আর আমার ইংরেজি শেখানোর নিয়তও সদকায়ে জারিয়া হিসেবেই ছিল। যেন বোনেরা ঘরে বসেই বিভিন্ন ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার করণীয় কী?

1 Answer

0 votes
by (806,550 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ছবি ভিডিও শরীয়তের দৃষ্টিতে হারাম।হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
عن ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ :( ﻣﻦ ﺻَﻮَّﺭ ﺻﻮﺭﺓ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛُﻠِّﻒ ﺃﻥ ﻳَﻨْﻔُﺦ ﻓﻴﻬﺎ ﺍﻟﺮُّﻭﺡ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻟﻴﺲ ﺑﻨﺎﻓﺦ )
তরজমাঃ- ইবনে আব্বাস রাঃ বলেন, আমি নবী কারীম সাঃ কে বলতে শুনেছি, যে তিনি বলেছেন,
যে ব্যক্তি পৃথিবীতে কোন(জানোয়ারের) ছবি আকবে,কিয়ামতের দিন তাকে দায়িত্ব দেয়া হবে,সে যেন উক্ত ছবির ভিতরে রূহ প্রদান করে, অথচ রূহ প্রদান করা তার জন্য কস্মিনকালে ও সম্ভব হবে না(অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে আযাব প্রদান করা হবে)(সহীহ বুখারী -৫৬১৮)

ﻭَﻗَﺎﻝَ : ﺇﻥْ ﻛُﻨْﺖَ ﻻَ ﺑُﺪَّ ﻓَﺎﻋِﻼً ﻓَﺎﺻْﻨَﻊِ ﺍﻟﺸَّﺠَﺮَ ، ﻭَﻣَﺎ ﻻَ ﻧَﻔْﺲَ ﻟَﻪ
হযরত ইবনে আব্বাস রাঃ কে এক ব্যক্তি ছবি আকার অনুমতি প্রার্থনা করলে তিনি উত্তরে বললেনঃযদি তোমার ছবি একে উপার্জন করতেই হয় তাহলে তুমি গাছের ছবি আকো বা এমন ছবি আকো যাতে কোনো প্রাণীর ছবি নেই।(সহীহ বুখারী- ২২২৫) বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2253

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথমত ছবি ভিডিও হারাম। দ্বিতীয়ত সিকিউর্ড না থাকার কারণে এভাবে রেকর্ড করে রাখা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (21 points)
উস্তাজ, ভিডিও বলতে স্রেফ স্ক্রীনশেয়ারের ভিডিও ছিল সেসব। সাথে ভয়েস।আমার বা অন্য কোনো বোনের অবয়ব না। এটা উল্লেখ করতে ভুলে গেছি। তাহলেও তো ফতোয়া একই থাকছে?
by (806,550 points)
নিজের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...