আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।
প্রশ্নঃ একজন কাউকে দুই বছর আগে ১৫ হাজার টাকা ঋণ দেয় কিন্তু ঋণ গৃহিতা টাকাটি সঠিক সময়ে ফেরত না দেওয়ায় আর গড়িমসি করাতে ঋণদাতা বিরক্ত হয়ে এক পর্যায়ে রাগ করে করে দৃঢ় সংকল্প করে আল্লাহর নামে কসম কেটে বলে যে, টাকাটি আর ফেরত নিতে চায়না,দান করে দিলো ঋণগৃহিতাকে। এখন ঋণগৃহিতার কাছে টাকা হওয়াতে টাকা ফেরত দিতে চান। এই ক্ষেত্রে ঋণদাতা টাকা টি নিতে গেলে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে কি তাকে? নাকি কাফফারা দিতে হবে না।
কাফফরা যদি দিতে হয় তখন করণীয় টা কি হবে?
কিভাবে আদায় করবেন তিনি।
উল্লেখ্য যে ঋণদাতা ধনী নন।গরিব। কসমের কাফফারা ওয়াজিব হলে মিসকিনদের খাওয়াতে পারবেনা দুই বেলা। ঋণদাতা তাহলে কিভাবে আদায় করবে এটি? বিস্তারিত জানতে চাচ্ছিলাম।

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কসম দুই প্রকারঃ (১) আল্লাহ বা তার সিফাতের উল্লেখপূর্বক কসম করা (২) আল্লাহ ব্যতীত ভিন্ন কিছু দ্বারা কসম করা। আর তা হচ্ছে, শর্ত ও জাযা।
আল্লাহ ব্যতীত ভিন্ন কিছু দ্বারা কসম করা আবার দুই প্রকার। যথাঃ (১) বাপ,দাদা ও নবী এবং নামায রোযা ইত্যাদির নাম উল্লেখপূর্বক কসম করা। এটা নাজায়েয। (২) শর্ত এবং জাযা উল্লেখপূর্বক কসম করা। তা আবার দুই প্রকার, যথা- (ক) যেখানে জাযা কোনো প্রকার ইবাদত থেকে হবে, যেমন যদি আমি ঐ কাজ করি, তাহলে আমার উপর রোযা ওয়াজিব। (খ) অথবা জাযা ইবাদতের মধ্য থেকে হবে না। যেমন, আমি যদি ঐ কাজ করি তাহলে আমার স্ত্রী তালাক বা আমার গোলাম আযাদ।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"আল্লাহর নামে কসম কেটে বলে যে, টাকাটি আর ফেরত নিতে চায়না"

এদ্বারা কসম সংগঠিত হয়েছে। সুতরাং এখন যদি ঐ ব্যক্তি টাকা গ্রহণ করেন, তাহলে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আপনাকে কসমের কাফফারা দিতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...