আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
130 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার এক আপুর পক্ষ থেকে মাসআলা জানতে চাচ্ছি। তিনি নিন্মোক্ত লিখাটি আমাকে পাঠিয়েছেন। উক্ত পরিস্থিতিতে শরঈ হুকুম জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
তিনি লিখেছেন,

"আমার হাসবেন্ড খুব বদরাগী মানুষ। স্বাভাবিকভাবে তার সাথে তেমন কথাই বলা যায় না৷ খুব তুচ্ছ ব্যাপারে খুব চিল্লাচিল্লি করে, এক পর্যায়ে আমারও জেদ চেপে বসে। আমার সাথে আমার হাসবেন্ডের ঝগড়া হলেই সে বলে, সে তালাক দিবে। ওমরাহ করতে গিয়েও খুব তুচ্ছ ঝগড়া নিয়ে সে বললো, "তোমাকে আমি তালাক দিলাম। এক তালাক, দুই তালাক""

এরপর স্বাভাবিক হলে সে বললো তার মাথা কাজ করছিলো না৷ হিতাহিত জ্ঞান ছিলনা সেসময়। তাই এভাবে বলেছে৷ এরপর কাবাঘরের সামনে গিয়ে তওবা করেছে।
আজকে ২৫ মার্চ, তার সাথে স্বাভাবিক কথার এক পর্যায়ে সে চড়াও হয়ে যায়। আমিও একটু রেগে গিয়ে বেশকিছু কথা বলি৷ সে এক পর্যায়ে বলে বসলো, তোমার সাথে সংসার করব না৷ তালাক দিলাম। এক তালাক, দুই তালাক, পাঁচ তালাক। এরপর আমার শশুর বোঝায়, এভাবে রাগের মাথায় তালাক বললেই তো হলো না৷ সে তখন আবার আমাকে বলে তিন তালাক দিছি তুমি এখনো এই বাসা থেকে চলে যাও না কেন? কিন্তু সে টানা তালাক দেয়ার সময় তিন তালাক না বলে পাঁচ তালাক বলেছে৷
একসাথে তিন তালাক বলেনি। আমি শুনিনি৷
আর সে রাগের মাথায় বললেও তার হিতাহিত জ্ঞান ছিলনা সেসময়। আমি যতদুর জানি, রাগের মাথায় বুঝে শুনে তালাক দিলে তালাক হয়৷ হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে তালাক বললে তওবা করে ফিরে আসার সুযোগ থাকে৷
এই ব্যাপারে ইসলাম কি বলে??"


জাঝাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথমত মৌলিক একটি বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে যে, মাসআলা বা ফাতাওয়া দেয়া হয়, প্রশ্নকারীর বর্ণনা অনুপাতে। প্রশ্নের শব্দের হেরফের ফাতাওয়া পাল্টে যায়।
যাইহোক, আপনার বক্তব্য অনুপাতেই সমাধান পেশ করা হচ্ছে। যদি আসল অবস্থা ভিন্ন হয়, তাহলে এর দায়দায়িত্ব আমাদের নয়।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে এদ্বারা তিন তালাক হয়ে গেছে। এখন আপনারা আর সংসার করত়ে পারবেন না। হ্যা, শরয়ী হালালা হলে, তথা আপনার অন্যত্র বিয়ের পর ঘটনাক্রমে সেখানে তালাক হয়ে গেলে আপনি প্রথম স্বামীর সাথে আবার সংসার করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3462


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...