আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আস সালামু আলাইকুম,


খুব দ্রুত কিছু পরামর্শ দরকার।
আমার তাজবীদে সমস্যা রয়েছে তাই সঠিক ভাবে শিক্ষার জন্য এই বছরের শুরুর দিকে একজন শিক্ষিকা ঠিক করি নিজের জন্য। মা শা আল্লাহ তিনি ভালো পরান।
কিন্তু শিক্ষিকা হিসেবে তার আখলাক আমার পছন্দ হয়নি। যেমন তিনি নিজে থেকেই কোনো প্রসঙ্গে জানান তিনি প্রায় সময় ফজরের সালাত পড়েন না, প্রচুর নিজের ছবিই তুলতে পছন্দ করেন। ব্যক্তিগত ব্যাপার খুঁটি নাটি জানার চেষ্টা করেন, এড়িয়ে চলার চেষ্টা করলেও তার মাঝে বার বার প্রশ্ন করা প্রবণতা স্পষ্ট ভাবে লক্ষণীয়। আজকে হঠাৎ আমাকে খুব অনুরোধ করছে তার ভাইয়ের সথে কথা বলার জন্য এবং আমি যাতে কিছু বিষয়ে মিথ্যা উল্লেখ করি, বলছেন তিনি এই ব্যাপারে পরে বিস্তারিত জানাবেন।


এখন দ্বীনের দৃষ্টিকোণ থেকে তার কাছে পড়ার নেতিবাচক/ইতিবাচক দিক স্পষ্ট করার অনুরোধ রইলো। বলে রাখা ভালো, তার কোনো টাকা পাওনা নেই যেই কয় দিন পড়িয়েছে সেই বাবদ টাকা দিয়ে দেওয়া হয়েছে।
আমার কী উচিত তার নিকটে পড়া কন্টিনিউ করা নাকি বাদ দিয়ে দেওয়াই উত্তম হবে এমন পরিস্থিতিতে?
আমি তার ব্যাপারে দ্বিধায় রয়েছি, উত্তম পরামর্শ দিয়ে উপকৃত করবেন ইন শা আল্লাহ।


জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দ্বীনী ইলম কোনো জালিম,প্রবৃত্তির অনুসরণকারীদের নিকট থেকে শিখা যাবে না।
ইবনে সিরিন বলেন,
"إن هذا العلم دين، فانظروا عمن تأخذون دينكم"؛ (أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (1 /16)، والدارمي (424) 
নিশ্চয় এই জ্ঞান হচ্ছে,দ্বীন।সুতরা দ্বীন সম্পর্কে জানার পূর্বে তোমরা দেখো,কার কাছ থেকে তোমরা দ্বীন শিখছো।

হযরত আসমা বিনতে উবাইদ থেকে বর্ণিত
اخرج الامام الدارمى فى سننه - عن أسماء بن عبيد قال:  دخل رجلان من أصحاب الأهواء على ابن سيرين  فقالا: يا أبا بكر: نحدثك بحديث؟  قال: لا، قالا: فنقرأ عليك آية من كتاب الله؟ قال: لا، لتقومان عني أو لأقومن، قال: فخرجا، فقال بعض القوم: يا أبا بكر: وما كان عليك أن يقرآ عليك آية من كتاب الله تعالى؟! قال: إني خشيت أن يقرآ علي آية فيحرفانها فيقر ذلك في قلبك -
সারমর্মঃ- দুইজন প্রবৃত্তির অনুসরণকারী ব্যক্তি ইবনে সিরিনের নিকট এসে বলল,আমরা আপনাকে একটা আয়াত বা হাদীস শোনাবো,ইবনে সিরিন প্রতিউত্তরে বললেন,না।অতঃপর উভয় ঘর থেকে বের হয়ে গেল।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9999

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অন্য কোনো শিক্ষিকা খুজে নিবেন।আল্লাহ আপনাকে কল্যাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...