আসসালামু আলাইকুম
উস্তাজ,
আমি আজ দুপুরে (নিজের অবস্থা নিয়ে) মন খারাপ নিয়ে আল্লাহর কাছে কিছুক্ষণ দোয়া করে নামাজ শেষে ওযু অবস্থায় ঘুমাই। পরে আমি স্বপ্নে দেখি দুটো প্লেটে পেয়ারা কেটে রাখা,,, একটা প্লেটের পেয়ারা ভালো আর একটা পচা ও পোকা দেখা যাচ্ছে নড়াচড়া করতে। আমি ভাইকে বললাম তুমি কেমন ফল আনসো নিচের প্লেটেরগুলা পোকা ধরে গেছে। পরে আমার ভাই ফেলে দিতে গেলো। তাপর আমি ভালো প্লেটের গুলা খাওয়ার জন্য রেডি করলাম।
১/এর কি ব্যখ্যা আছে উস্তাজ?
২/উস্তাজ আমি কয়েকদিন আগেও উকুন নিয়ে স্বপ্ন দেখেছিলাম। উঁকুন মারতে। আবার আজও এই স্বপ্ন দেখলাম। ( যদিও স্বপ্নের আশেপাশে আরো কিছু দেখি আজ আশেপাশের মানুষের শব্দের দরুন) এটা কি অর্থবহ স্বপ্ন? মানে দুবার দেখলাম, তাই মনে হচ্ছে স্বপ্ন কি ভালো স্বপ্ন নাকি আমি নফসের ধোঁকায় পরছি?
আর উস্তাজ, আমার জন্য একটা প্রপোজাল এসেছে, আমি সে বিষয়েও কদিন ধরে ইস্তিখারা করছি। প্রপোজাল ভালো, তবে আমার মন অন্যদিকে ঘুরে গেছে, ফলে আমি ঘুমানোর আগে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে মানা করে দিব আজ তাই আমার ইস্তিখারার রেজাল্ট মনে হলেও আবার মনে হচ্ছে আমি তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে মানা করব। (এই ইস্তিখারার বিষয়টা ৩ দিন ধরে করছি, আগের উকুন মারা স্বপ্নটি আরো কয়েকদিন আগের, ঈদের দিনের। আর ওই স্বপ্নের আগে আমি এসব চিন্তা করিনি। আর সে স্বপ্নের ব্যখ্যা পেয়েছি এখানে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ
https://ifatwa.info/141455/ )