ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হাতে গ্লাভস পরিধান করে পুরুষ রেডিওলজিস্ট বা রেডিওলজিস্টের জন্য পরনারীকে পজিশনিং করানোর উদ্দেশ্যে স্পর্শ করা জায়েয হবে না।
(২) যদি ফেসবুকে ইসলামপন্থীদের কোনো নিউজ মিডিয়াতে কোনো কারণে নারীদের ছবি(ব্লার ছাড়া) আপলোড করা হয় তবে, তা জরুরতের অন্তর্ভুক্ত হিসেবে জায়েজ হবে না।
(৩) ২ নং বর্ণিত মিডিয়াতে যদি লাইক ফলো করা হয়, আর শরীয়াহসম্মত পোস্টে লাইক কমেন্ট শেয়ার করা হয় আর সেখানে ইসলামের খেদমতের উদ্দেশ্যে সাংবাদিক হিসেবে, কন্ট্রিবিউটর হিসেবে কাজ করা হয়, তবে নাজায়েয হবে না। নিয়ত অনুযায়ী সওয়াবও হতে পারে। তবে নারী সম্বলিত পোষ্ট লাইক শেয়ার করা জায়েয হবে না।