আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
السلام عليكم و رحمة اللہ وبركاته

গৃহসজ্জার জন্য
বাসায়  বাতাস-ঘণ্টি (Wind Chime)  লাগানো জায়েজ?



শুনেছি অপ্রয়োজনে ঘনটা লাগানো উচিত না
"ঘণ্টা হলো শয়তানের বাদ্যযন্ত্র"
এজন্য অপ্রয়োজনে ঘরে এ জাতীয়  ঘণ্টা ঝুলিয়ে রাখা বা পশুর গলায় ঘণ্টা বাঁধার ব্যাপারে জানতে চাই।

এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা ঘণ্টা থাকে—এমন শুনেছি

1 Answer

0 votes
by (807,120 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঘন্টা হারাম হওয়ার মূল কারণ হচ্ছে তা মিউজিক সাদৃশ হওয়া যার থেকে মানুষ চিত্তবিনোদিত হয়,বা তাদের   ধারণা অনুযায়ী ঐ তাবিজ সাদৃশ হওয়া যেটা পশুকে সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করে।অথচ এরকম আক্বিদা-বিশ্বাস ইসলামে নিষিদ্ধ। কেননা সমস্ত কিছুর দানকারী ও মালিক একমাত্র আল্লাহ তা'আলা।

তাই আমরা এ কথা বলতে পারবো যে,
কলিংবেল বা ডোরবেল বা রিংটোন সাধরণত উক্ত নিষিদ্ধতার আওতাধীন হবে না। তবে যদি তাতে মিউজিক বা শ্রুতিকঠোর আওয়াজ থাকে তবে তা নিষিদ্ধতার আওতাধীন হয়ে হারাম হবে। এ জন্য নিষিদ্ধতার ছায়া থেকে বাছতে সতর্কতামূলক এমন আওয়াজ সম্পন্ন বেল ক্রয় করাই প্রত্যেক মুসলমানের উচিৎ ও কর্তব্য, যাতে কোনোপ্রকার মিউজিক বা শ্রুতিকঠোর আওয়াজ কিংবা কোরআনের আয়াত হবে না। কোরআনের আয়াত থাকলে কোরআনের অসম্মান প্রশ্নে তাও হারামের আওতাধীন হবে। বাংলা কোনো কথা বা লাগাতার নয় এমন কোনো শ্রুতিমধুর ওয়ান্স রিং সম্বলিত ডোরবেল বা এলারম ঘড়ি বা মোবাইল রিং ব্যবহার করা যাবে।তা হারাম হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1265

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাসায় বাতাস-ঘণ্টি (Wind Chime) তে যদি মিউজিক থাকে, তাহলে সেটা লাগানো জায়েয না। তাছাড়া মিউজিক না থাকলেও অনুচিত।
"ঘণ্টা হলো শয়তানের বাদ্যযন্ত্র"
এজন্য অপ্রয়োজনে ঘরে এ জাতীয় ঘণ্টা ঝুলিয়ে রাখা বা পশুর গলায় ঘণ্টা বাঁধা কোনোটাই উচিত হবে না। পরিত্যাগ করাই শ্রেয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...