ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো নির্দিষ্ট মাস'আলার ক্ষেত্রে যদি দলীল হিসাবে কোনো খবরে ওয়াহিদ হাদিস থাকে তবে সেখানে কি ক্বিয়াস এর ভিত্তিতে ভিন্নমত পোষণ করা জায়েয হবে না।
(২) যেহেতু ১০ দিনের ভিতর হলুদ স্রাব সীমাবদ্ধ ছিল, তাই এ সব কদিনই হায়েয হিসেবে বিবেচিত হবে।
(৩) তাজাল্লিয়াতে সাফদার কিতাবটি সম্পর্কে আমাদের জানাশোনা নেই।
(৪) ফরজ নামাজের ক্ষেত্রে দুই সিজদার মাঝখানে বসে আল্লহুম্মাগফিরলী বা রব্বিগফিরলী পড়লে এতে কোনো সমস্যা হবে না।
(৫) ফরজ নামাজে সিজদা ও রুকুর তাসবীহতে ৭/৯/১১/১৩ বার পড়া যাবে।
(৬) কোনো পুরুষ গইরে মাহরাম গেস্টকে যদি আপনার রুমে বসানো হয় বা থাকতে দেওয়া হয় ( তখন আপনব অন্য রুমে থাকেন ) এবং আপনি খুবই অস্বস্তি ফিল করেন। তাহলে এজন্য আপনার কোনো গুনাহ হবে না।