আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
39 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ আমার নিম্নোক্ত স্বপ্নটি ব্যাখ্যা করা অনুরোধ করছি।


আমি দেখলাম আমি একটি অঞ্চলে আছি। সেখানকার একটি মেয়ে আমাকে খুব পছন্দ করে কিন্তু আমি তোকে পাত্তা দিচ্ছি না। আমি অন্য মেয়েকে পছন্দ করি। যে মেয়েকে পছন্দ করি সে আমাকে একটি দামি নীল পাথর দিয়েছে। আমি সে পাথরটি নিয়ে নদীর ঘাটে গেলাম এবং দেখলাম সেখানে একটি নতুন নৌবহর এসেছে। একসঙ্গে তিনটি নতুন ট্রলার তার মধ্যে একটি বড় তার দুই পাশে দুইটি ছোট ট্রলার। কৌতুহল বসত আমি বড় নৌকার সামনের অংশে বসলাম। এদিকে তৎক্ষণিক বড় ট্রলারটি ঘাট ত্যাগ করে নদীর অপরপ্রান্তে চলে গেল, নদীটির প্রশস্ত খুব বেশি ছিল না অর্থাৎ একপাড় থেকে অন্য পাড় একেবারেই স্পষ্ট ছিল। এই কাজের জন্য নৌকার চালক ইঞ্জিনের পরিবর্তে লগি ব্যবহার করলো। লগিটি অনেক লম্বা ছিল কিন্তু গভীর পানিতে লগিটি ঠাই পেল না। কিন্তু নৌকাটি অপরপ্রান্তে পৌঁছে গেল। আমি সেখানে মাটির কাঁচা তিরে নেমে পড়লাম। এবং ব্রিজ দিয়ে নদীর যে পার থেকে আমি এসেছি সেখানে ফেরত যাব ঠিক করলাম। উল্লেখ্য নদীর পারের প্রথম ঘাটটি আধুনিক বা পাকা করা ছিল। আমি পূর্বের পারে ফিরে আসলাম এবং বিবাহের জন্য দুই নারীর একজনকে নির্বাচন করার কথা ভাবলাম। আমি নীল পাথরটি আংটিতে খচিত করার সিদ্ধান্ত নিলাম এবং প্রথম অর্থাৎ যে মেয়ে আমার প্রতি আকৃষ্ট ছিল তাকে গ্রহণের সিদ্ধান্ত নিলাম। নদীতে জলোচ্ছ্বাস ও ঝড়ের হাত থেকে ঘাট বাঁচাতে প্রথম ঘাটের উপরের কিছু অংশ মেশিন দ্বারা কেটে কমিয়ে দিচ্ছিলাম যাতে ঝড়ের প্রভাবে ঘাটের ক্ষতি না হয়।


উল্লেখ্য: স্থানীয় একটি পাত্রী দেখেছিলাম যার গায়ের রং কালো এবং পড়াশোনাও কম মেয়ে এবং মেয়ের পরিবার আমাদের সাথে সম্পর্ক গড়তে আগ্রহী, অন্যদিকে আমাদের অঞ্চলের থেকে দূরে হাফেজা পাত্রীদের প্রতি আমি আকৃষ্ট। এমতাবস্থায় সঠিক পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার সাহায্য চেয়ে সালাতুল হাজত পড়েছিলাম। এবং বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেনো আমাকে স্পষ্ট নির্দেশনা দেন। স্বপ্ন দেখার সময় ভোর চারটা।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বপ্ন থেকে মনে হচ্ছে যে, আপনার প্রতি যেই মেয়ে আকৃষ্ট তাকেই আপনি গ্রহণ করবেন। আপনি আরো ৭ দিন ইস্তেখারা করবেন, যদি কোনো এক দিকে মন ধাবিত না হয়, তাহলে আবার ৭ দিন ইস্তেখারা করবেন। এভাবে ৭ দিন করে করে ইস্তেখারা করবেন যতদিন না মন কোনো একদিকে আকৃষ্ট হচ্ছে।  ইস্তেখারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 192 views
0 votes
1 answer 506 views
...