আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (13 points)
edited by
আসসালামু আলাইকুম ।
১.আমরা আল্লাহকে সিজদাহ করি না আল্লাহর জন্য সিজদাহ করি? কোনটা সঠিক বিশ্বাস? সম্প্রতি এক আহলে হাদিস শায়েখের ভিডিওতে দেখলাম তিনি বললেন আমরা আল্লাহর জন্য সিজদাহ করি, যদি কেউ বিশ্বাস করে আল্লাহকে সিজদাহ করি তাহলে সে নাকি কাফির।
২. কেউ যদি আল্লাহকে সিজদাহ করা মানে আল্লাহর সত্ত্বাকে সিজদাহ করে এমন বিশ্বাস পোষন করে তাহলে কি সেটা ঠিক হবে? সেক্ষেত্রে সঠিক বিশ্বাস কোনটা হবে?
জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহকে সিজদা করা না আল্লাহর জন্য সিজদা করা, এ বিষয়টি বুঝার পূর্বে অন্য একটি বিষয় বুঝে নেওয়া বা অনুধাবন করা উচিত।

যেভাবে পৃথিবীর কোনো বস্তুকে বিদ্যমান ধরে নেওয়া হয়,তথা শরীরের উপস্থিতির সাথে কোনো কিছুর উপস্থিতিকে গণ্য করা হয়ে থাকে,সে হিসেবে আল্লাহ তা'আলাকে সর্বত্র বিরাজমান মানা ও বিশ্বাস রাখা কখনো উচিৎ হবে না, জায়েয হবে না। তবে যদি 'আল্লাহ সর্বত্র বিরাজমান' এ কথা অর্থ হয় যে,আল্লাহ বেষ্টনকারী, তথা আল্লাহ ইলম ও কুদরত হিসেবে সর্বত্র বিরাজমান তাহলে এমন আকিদা বিশ্বাস রাখা নিন্দনীয় হবে না।
কেননা আল্লাহ তা'আলা বলেন,
هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاء وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন ছয়দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।(সূরা হাদীদ-৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2719

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহর কুদরতের বেষ্টনীতে আমরা আবদ্ধ। তাই আল্লাহর জন্য সিজদা করার মন্তব্যটি যৌক্তিক মনে হচ্ছে। তবে কেউ যদি আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে না করে বলে, আল্লাহকে সিজদা করা। তাহলে এতেও কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...