আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার আব্বা মারা গেছে ৯ বছর আগে।তার কিছু জমি খালি পরে আছে। এই জমি থেকে আমাদের কোনো আয় হয় না।আমরা তিন বোন কোন ভাই নেই।আমরা এখন দ্বিধায় ভুগছি এই ব্যাপারে যে-

১। যদি ব্যাংক থেকে আমরা জমির কাগজ বন্ধক রেখে লোন তুলে বাড়ি করি তবে সেটা আমাদের জন্য হালাল হবে কিনা?

২।আরেকটা প্রশ্ন বিকাশে যে ক্যাশ আউট চার্জ দিই সেটা যদি সার্ভিস ফি হয়।তবে ব্যাংকেও তো আমরা যে লেনদেন করি তাতে কিছু টাকা কেটে রেখে দেয়।যা দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের বেতন ভাতা দেয়া হয়।তাইলে যদি বিকাশের সার্ভিস ফি হালাল হয় তবে ব্যাংকের লেনদেনের বাবদ যে টাকা কেটে রেখে দেয়া হয় তা হারাম হবে কিনা?


জানাবেন দয়া করে জাযাকুমুল্লাহু খইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ

1 Answer

0 votes
by (805,290 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

রিবা বা সূদ কাকে বলে?

বর্ণিত রয়েছে  এ ব্যপারে উলামায়ে কেরামগণ একমত যে, প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ হিসেবে পরিগণিত হবে।যেমন,

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﻔْﺺٌ، ﻋَﻦْ ﺃَﺷْﻌَﺚَ، ﻋَﻦِ ﺍﻟْﺤَﻜَﻢِ، ﻋَﻦْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻗَﺎﻝَ : « ﻛُﻞُّ ﻗَﺮْﺽٍ ﺟَﺮَّ ﻣَﻨْﻔَﻌَﺔً، ﻓَﻬُﻮَ ﺭِﺑًﺎ » ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ 

তরজমাঃ-প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ। (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ-২০৬৯০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1256


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(১) জমির কাগজ বন্ধক রেখে ব্যাংক থেকে লোন তুলে বাড়ি করা এটাও তো সুদের অন্তর্ভূ্ক্ত হবে।  এটা হালাল হবে না।


(২) বিকাশে যে ক্যাশ আউট চার্জ কেটে রাখে, সেটা জায়েয ঠিকতেমনি ব্যাংক যেই সার্ভিস চার্জ কেটে রাখে সেটাও জায়েয। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...